বিনোদন

স্বামী কাণ্ডে বিড়ম্বনায় পড়েছেন অনেকেই

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্ণ ছবি বানানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় শুধু রাজ কুন্দ্রাই যে বিপাকে পড়েছেন তা কিন্তু নয়। ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে শিল্পা শেঠিরও।

ভারতের বিনোদন জগতে এর আগেও শিল্পা শেঠির মতো পরিস্থিতির শিকার হয়েছেন আরও অনেক অভিনেত্রী। তাদের স্বামীর বিতর্কিত কর্মকাণ্ডের জন্য হয়েছেন অপদস্থ।

এর মধ্যে রয়েছেন- সুজান খান, নিশা রাওয়াল, দিব্যা কুমার খোসলা, মাদালসা শর্মা ও জারিনা ওয়াহাবের মতো অভিনেত্রীরা।

সুজান খান
হৃতিক রোশনের কাণ্ডে বিড়ম্বনায় পড়েছিলেন সুজান খান। যদিও তারা এখন আর এক সঙ্গে নেই। তাদের বিয়ে বিচ্ছিন্ন হয়েছে। তবে হৃতিকের সহ-অভিনেত্রীর প্রেমে পড়ার ঘটনা, কঙ্গনার নগ্ন ছবি-এসব বিষয় বেশ ভুগিয়েছে সুজান খানকে।

হৃতিক প্রথমে বারবারা মোরি, পরে কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। এক পর্যায়ে কঙ্গনার নগ্ন ছবি প্রকাশ্যে আসার পর সুজানের প্রতিক্রিয়া জানতে উঠেপড়ে লেগেছিল সংবাদমাধ্যম। কঙ্গনা অবশ্য প্রকাশ্যে হৃতিকেরই পাশে দাঁড়িয়েছিলেন।

জারিনা ওয়াহাব
অভিনেত্রী জারিনা ওয়াহাবের স্বামী আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে অভিযোগগুলো আরও জটিল। তার বিরুদ্ধে যে শুধু ধর্ষণের অভিযোগ তা নয়, স্ত্রীকেও মারধরের অভিযোগ রয়েছে। এছাড়া প্রতিবেশিকেও মারধরের অভিযোগ রয়েছে। আদিত্যর তৈরি এই সব বিতর্কের আঁচ প্রত্যেকবারই এসেছে জারিনার ওপর।

দিব্যা কুমার খোসলা
দিব্যা কুমার খোসলা টি-সিরিজের মালিক ভূষণ কুমারের স্ত্রী। তিনিও স্বামীর কাণ্ডে পড়েছেন ইমেজ সঙ্কটে। কারণ তার স্বামীর বিরুদ্ধ এক মডেলকে ধর্ষণের অভিযোগ রয়েছে। মুম্বাইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে বলিউডের নামী এই চিত্রনির্মাতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মডেল।

মাদালসা শর্মা
মাদালসা শর্মা। তিনি মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ। মিঠুনের বড় ছেলে মহাক্ষয়ের বিরুদ্ধে যখন এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল, তখন অস্বস্তিতে পড়তে হয়েছিল তাকেও।

নিশা রাওয়াল
অভিনেত্রী নিশা রাওয়াল। ভারতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী। তার স্বামী কর্ণ মেহরার তাকে নিয়মিত মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এমনকি নিশার সঙ্গে প্রতারণাও নাকি করছিলেন কর্ণ। সম্প্রতি নিশার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, নিশার কপাল ফেটে রক্ত পড়ছিল।

সূত্র: আনন্দবাজার

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা