বিনোদন

ধর্মের পথে অভিনেত্রী সানাই

বিনোদন ডেস্ক : বিনোদন জগত থেকে স্থায়ীভাবে বিদায় নিলেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। তিনি নিজেই এই ঘোষণা দিয়েছেন।

বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিয়ে এবার তিনি নিজের ধর্মকে অনুসরণ করতে চান, ধর্মের জন্য কাজ করতে চান। সম্প্রতি গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন সানাই নিজেই।

সানাই বলেন, পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম একটি সুন্দর জীবন ব্যবস্থা। ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। ইসলামের পুরোপুরি নিয়ম-কানন পালন করতে চাই।

ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার বাকিটা মহান আল্লাহ ইচ্ছে।সবাই আমার জন্য দোয়া করবেন। সবার কাছে আমার বিশেষ অনুরোধ আমার পূর্বের ছবি যদি কারো কাছে থেকে থাকে সরিয়ে ফেলবেন।

ভার্চ্যুয়াল জগতে আলোচিত সানাই মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ইতোমধ্যে চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন। অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়।

সোশ্যাল মিডিয়ায় অপেশাদার ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে ভাইরাল হয়েছিলেন এ অভিনেত্রী। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেল ও লাইভ শো-তে নানারকম আপত্তিকর কথাবার্তা বলে আলোচনায় আসেন তিনি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা