বিনোদন

আমাদের নিয়ে নিউজ হয়

বিনোদন ডেস্ক: এক সময়ের বিতর্কিত মডেল-নায়িকা সানাই মাহবুব বলেছেন, ‘প্লিজ সত্যতা নিশ্চিত করে নিউজ করবেন। এগুলো আপনাদের কাছে কিছুই মনে না হতে পারে; কিন্ত আমরা যারা পাবলিক ফিগার, তাদের সমস্যা হয়। কারণ আমাদের বাবা-মা, আত্মীয়-স্বজন অনেক সরল মনের মানুষ। তারা এসব মিডিয়ার মাইরপ্যাঁচ বোঝে না। তারা বোঝে না লাইমলাইট কী? তারা বোঝে না কেন আমাদের নিয়ে নিউজ হয়।’

আরও পড়ুন: শাবনূর সবচেয়ে চালাক অভিনেত্রী

বুধবার (২৭ জুলাই) ইউটিউবারদের উদ্দেশ্যে একটি স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। সেখানে অনুরোধ জানিয়েছেন, সত্যতা যাচাই না করে নায়িকাদের বিষয়ে যেন কোনো ভিডিও না বানায়। এর আগে শোবিজ ছেড়ে সাধারণ জীবন বেছে নিয়েছেন সানাই। বর্তমানে ইসলামি পন্থায় জীবনধারণ করছেন। কিছুদিন আগে বিয়েও করেছেন তিনি। নীলফামারীর এক ব্যক্তির সঙ্গে গত ২৭ মে নতুন জীবন শুরু করেন সানাই। সেই সংসার নিয়েই এখন তার ব্যস্ততা।

সানাই আরও জানান, নব্বই দশকের এক নায়িকার সঙ্গে তার ভালো সম্পর্ক। সম্প্রতি ওই নায়িকার নামে মিথ্যা ভিডিও ছড়িয়েছে জানিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল ভিডিও প্রকাশ করেছে। এতে নায়িকার পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এমন ভিত্তিহীন, মিথ্যা ভিডিও বানানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন সানাই।

আরও পড়ুন: ফের বাংলাদেশের গানে নারগিস ফাখরি

নায়িকা হোক আর গায়িকা, একসময় সবাই সংসারী হন বলে মন্তব্য করে সানাই বলেন, ‘একটা সময় সবাই সংসার করে, করবে, এটাই দুনিয়ার নিয়ম। প্লিজ অনুরোধ আপনাদের কাছে, কারো জীবন নিয়ে মিথ্যা ভিডিও বানিয়ে তার জীবনে সমস্যা সৃষ্টি করবেন না, প্লিজ!’

সানাই আরও লিখেছেন, ‘২০ বছর বয়সে একটা মেয়ে নায়িকা হতেই পারে, ৪৫ বছর বয়সেও কি সে নায়িকা থাকবে? থাকতে পারবে? তখন সে স্বাভাবিক নিয়মে ২-৩ বাচ্চার মা হবে, বাচ্চাদের দেখাশোনা করবে, এটাই প্রকৃতির নিয়ম। এটা অস্বাভাবিক কিছু না। যুগ যুগ ধরে মহানায়িকারাও এটাই করেছেন; বিয়ে সাদি করেছেন, ঘর করেছেন, বাচ্চা জন্ম দিয়েছেন। সুতরাং এত রঙচঙ মাখানোর দরকার নাই।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা