বিনোদন

আইসিইউ থেকে মুক্তি মেলেনি ফারুকের

বিনোদন ডেস্ক : বরেণ্য চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘ সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন । আড়াই মাসেরও বেশি সময় ধরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তার শারীরিক অবস্থা এই ভালো, এই খারাপ- এমনটাই জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ফারুকের অবস্থা আগের থেকে কিছুটা ভালো। তবে তার উন্নতিটা খুব কম। তিনি এখনো আইসিইউতেই আছেন।’

এর আগে, ৩৭ দিন পর গত ২৭ এপ্রিল এই অভিনেতাকে হাসপাতালের আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু শারীরিক অবস্থা আবার খারাপ হলে পুনরায় আইসিইউতে নেয়া হয় ‘মিয়া ভাই’ খ্যাত এই অভিনেতাকে।

সেসময় গণমাধ্যমকে ফারহানা পাঠান বলেন, ‘গত মাসে মাত্র দুই দিনের জন্য কেবিনে আনা হয় ফারুককে। তার সুস্থতার ব্যাপারে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থা আবার খারাপ হওয়ায় গত ১ মে থেকে তাকে ফের আইসিইউতে নেয়া হয়। বর্তমানে আইসিইউতেই তার চিকিৎসা চলছে। স্বাভাবিকভাবে খাবার খাওয়ানো যাচ্ছে না ফারুককে।’

তিনি আরও বলেন, ‘ফারুকের শারীরিক অবস্থার উন্নতি নিয়ে দেয়ার মতো নতুন কোনো তথ্য নেই। চিকিৎসক বলেছেন, আমাদের ধৈর্য ধরতে। আমরা তাই করছি। দেশবাসীর কাছেও ফারুকের জন্য দোয়া চাইছি।’

উল্লেখ্য, নিয়মিত চেকআপের জন্য চলতি বছরের মার্চে সিঙ্গাপুর যান চিত্রনায়ক ফারুক। প্রথমে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিষ্কেও সংক্রমণ পাওয়া যায়। ওই সময়ই তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের আত্মপ্রকাশ ঘটে। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন প্রয়াত ‘মিষ্টি মেয়ে’ খ্যাত অভিনেত্রী কবরী।

১৯৭৫ সালে ফারুক অভিনীত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ সিনেমা দুটি ব্যাপক ব্যবসা সফল হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ওই বছর ‘লাঠিয়াল’র জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার অভিনীত কালজয়ী সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘সূর্যগ্রহণ’, ‘নয়নমণি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’ ইত্যাদি। ফারুক একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা