বিনোদন

বিয়ের তিন মাস পর মা হলেন দিয়া

বিনোদন ডেস্ক : দিয়া মির্জা। বলিউডের বিউটি কুইন। বিয়ের তিন মাস পরই মা হয়েছেন এই নায়িকা।

এর আগে বিয়ের কিছুদিন না যেতেই তার বেবি বাম্পের ছবি সামনে আসে। এ নিয়ে বিতর্কের মধ্যে নায়িকা সাফ জানিয়ে দেন অন্তঃসত্ত্বা হওয়ার পরই বিয়ে করেছেন।

এবার সন্তান হওয়ার পরও রহস্য লুকিয়ে রাখেন দিয়া। গত ১৪ মে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন। এর দুইমাস পর আজ জানালেন সন্তান দেখার খবর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের হাতের ছবি পোস্ট করে দিয়া ও তার স্বামী বৈভব রেখি জানিয়েছেন, তাদের সন্তানের নাম রাখা হয়েছে অব্যয়ন আজাদ রেখি।

এ দম্পতি জানান, তাদের সন্তান সময়ের আগেই পৃথিবীতে এসেছে। এ কারণে নবজাতককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল দীর্ঘদিন।

অন্তঃসত্ত্বা থাকাকালে দিয়া মির্জা নানা জটিলতায় ভুগেছিলেন। এমনকি তীব্র ব্যাকটেরিয়া সংক্রমণও হয়েছিল। সবশেষে নিরাপদে সন্তান প্রসব করেন এ নায়িকা। এটি দিয়ার প্রথম সন্তান।

চলতি বছরের ১৫ ফ্রেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনের বাগিচায় প্রেমিক বৈভব রেখির সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন দিয়া মির্জা। এটি দিয়ার দ্বিতীয় বিয়ে। দিয়ার স্বামী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী। তাদের এক বছরের প্রেমের সম্পর্ক ছিল।

বৈভব-দিয়ার বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। বিয়ের পরই দিয়ার অন্ত:সত্ত্বা হওয়ার দৃশ্য চোখে পড়ে নেজিটেনদের। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ফেসবুক ইনস্টাগ্রামে মাতামাতি হয়। পরে দিয়া জানিয়ে দেন, তার অন্ত:সত্ত্বা হওয়ার খবর মিথ্য নয়।

২০১৪ সালে সাহিল সংঘ নামের এক ব্যবসায়ীর সঙ্গে ঘর বেঁধেছিলেন দিয়া। তার আগে প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করেছিলেন দুজন। সব মিলিয়ে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের যবনিকা হয়েছিল তাদের। ২০১৯ সালের ১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়া জানিয়ে দেন, দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতির কথা। বিচ্ছেদের সিদ্ধান্ত হয় উভয়ের সম্মতিতে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা