বিনোদন

ধর্মের শিকল ছিঁড়ে বিয়ে

বিনোদন : প্রিয় তারকার অভিনয় যতটা ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে তারকার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে। বলিউডের অনেক তারকাই বিয়ের ক্ষেত্রে ধর্মের বাধা অতিক্রম করে অন্য ধর্মের সঙ্গী বেছে নিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন তারকা অন্য ধর্মের অনুসারীকে বিয়ে করেছেন।

শাহরুখ খান

বলিউডের সবচেয়ে সফল দম্পতি বলা হয় শাহরুখ খান ও গৌরী খানকে। শাহরুখ মুসলমান হলেও গৌরী হিন্দু ধর্মের অনুসারী। ১৯৯১ সালে তারা ধর্মের শিকল ছিঁড়ে বিয়ে করেন। এমনকি এখনো অব্দি তারা নিজ নিজ ধর্ম পালন করছেন।

হৃতিক রোশন

২০০০ সালে মুসলমান সুজান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোশন। যদিও সম্পর্কটি ২০১৪ সালে ভেঙে যায়।

প্রিয়াঙ্কা চোপড়া

ভালোবেসে প্রিয়াঙ্কা বিয়ে করেছেন মার্কিন গায়ক নিক জোনাসকে। তাদের দুজনের ভালোবাসায় ধর্ম বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

সাইফ আলী খান ও কারিনা কাপুর

পতৌদির নবাব সাইফ আলী খান ইসলাম ধর্মের অনুসারী। প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী অমৃতা সিংকে। ১৯৯১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তারা সংসার করেছেন। এরপর ২০১২ সালে তিনি বিয়ে করেন কারিনা কাপুরকে। অমৃতা ও কারিনা দু’জনেই হিন্দু ধর্মের অনুসারী। কোনো সম্পর্কেই ধর্ম সাইফের কাছে বাধা হয়ে ওঠেনি।

রিতেশ দেশমুখ

হিন্দু ধর্মের অনুসারী হয়ে বিয়ে করেছেন খ্রিস্টান ধর্মের জেনেলিয়া ডিসুজাকে। ২০১২ সাল থেকে তারা সুখেই সংসার করছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা