বিনোদন

‘প্রেম করে সময় নষ্ট করে কী লাভ’

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। ক্যারিয়ারের সুন্দর সময় পার করছেন তিনি। এখন তাপসী পান্নুর বিয়ের খবর নিয়ে তুমুল হইচই চলছে। গুঞ্জন রটেছে, খুব শিগগিরই নাকি তাপসী বিয়ে করতে চলেছেন।

শোনা যাচ্ছে, বিয়ের জন্য নাকি বেশ কোমর বেঁধে নেমে পড়েছেন তাপসী। তবে গুঞ্জন আরও বেশি ছড়িয়ে যাওয়ার আগে তাপসীই নিজেই জানিয়ে দিলেন বিয়ে নিয়ে তার প্ল্যানিংয়ের কথা।

ভারতের স্থানীয় গণমাধ্যম বলছে, সাক্ষাৎকারে তাপসী পান্নু জানিয়েছেন, ‘আমি একটু অদ্ভুত প্রকৃতির। বহু প্রেম করেছি। সমস্যাটা হলো, যাকেই ভালোবাসি, তার সঙ্গেই বিয়ে করার প্ল্যান করে ফেলি। আমার মনে হয়, শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ! তবে হ্যাঁ এ ব্যাপারে আমার একটা নীতি আছে, যা আমি প্রেমিককে স্পষ্টই বলে দিয়েছি। যদি মা-বাবা প্রেমিককে পছন্দ না করে তাহলে বিয়ে বাতিল! এ ব্যাপারে মা-বাবার পছন্দকেই অগ্রাধিকার দেব।’

খবর ছড়িয়েছে সাবেক ব্যাডমিন্টন কোচ ম্যাথু বোয়ের সঙ্গেই সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাপসী। মোটামুটি সব ঠিকঠাক চললে নাকি ম্যাথুর গলাতেই মালা দেবেন তিনি। তবে আপাতত তাপসী শুধু মন দিতে চান সিনেমাতেই।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাপসীর ‘হাসিন দিলরুবা’। হাতে রয়েছে ক্রিকেটার মিথালি রাজের বায়োপিক। সব মিলিয়ে এখন দারুণ ব্যস্ত রয়েছেন তাপসী পান্নু।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা