বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে রেহানা মরিয়ম নূর

চট্টগ্রাম ব্যূরো :
ফ্রান্সের সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ আঁ সার্তে রিগা-তে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা রেহানা মরিয়ম নূর। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম কোনো সিনেমা বিশ্বের মর্যাদাকর কান চলচ্চিত্র উৎসবে মনোনীত হলো।

বৃহস্পতিবার (৩ জুন) স্থানীয় সময় বিকেল ৩টায় প্যারিসের ইউজিসি নর্ম্যান্ডি হলে কান উৎসবের ৭৪তম আসরে নির্বাচিত ছবির তালিকায় রেহানা মরিয়ম নূর ছবির নাম ঘোষণা করা হয়।

ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন চট্টগ্রামের ছেলে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। রেহানা মরিয়ম নূর তাঁর দ্বিতীয় ছবি। ২০১৬ সালে লাইভ ফ্রম ঢাকা ছিল সাদের প্রথম কাহিনীচিত্র।

রেহানা মরিয়ম নূর তৈরি হয়েছে পোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে। এটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া আর চিত্রগ্রহণ করেছেন তুহিন তমিজুল। ১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াসির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরীসহ অনেকে।

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূর এই ছবির কেন্দ্রীয় চরিত্র। একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জীবনের জটিল সমীকরণ মেলাতে ব্যস্ত তিনি। এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন। এরপর এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। একই সময়ে তার ৬ বছর বয়সী মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ ওঠে। এমন অবস্থায় রেহানা ছাত্রী ও সন্তানের জন্য ন্যায়বিচারের খোঁজ করতে থাকেন।

দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানের পালে দে ফেস্টিভাল ভবনে আগামী ৬ জুলাই উৎসবের পর্দা উঠবে। সাধারণত ভবনটির সাল দুবুসি প্রেক্ষাগৃহে আঁ সার্তে রিগার্দ বিভাগের ছবিগুলোর প্রদর্শনী হয়ে থাকে। আগামী ১৭ জুলাই সমাপনী আয়োজনে স্বর্ণ পাম বিজয়ী ছবির নাম ঘোষণা করবেন বিচারকদের সভাপতি ¯পাইক লি।

প্রসঙ্গত, ২০০২ সালের ৫৫তম কান চলচ্চিত্র উৎসবের প্যারালাল বিভাগ ডিরেক্টরস ফোর্টনাইটে নির্বাচিত হয় প্রয়াত নির্মাতা তারেক মাসুদের মাটির ময়না। শুধু তাই নয়, ফিপরেস্কিতে সেরা চলচ্চিত্র হয়েছে এটি। কানে বাংলাদেশের পাওয়া একমাত্র পুরস্কার এটাই।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা