বিনোদন

মা’কে শেষ দেখা হলো না ইরফানের

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা ইরফান খানের মা সাইদা বেগম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তার।

২৫ এপ্রিল শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

এদিকে করোনাভাইরাসের কারণে লকডাউনে বিদেশে গিয়ে আটকা পড়েন এই অভিনেতা। তাই মায়ের সঙ্গে শেষবারের মতো আর দেখাও হলো না তার।

শনিবার সন্ধ্যায় সাইদা বেগমের দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইরফানের ঘনিষ্ঠজন-পরিচালক সুজিত সরকার জানিয়েছেন, সত্যি খুব দুঃখের খবর, আমার এখনো ইরফানের সঙ্গে কথা হয়নি। শিগগিরই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসা হয় এই অভিনেতার। গত বছর এপ্রিলে ভারতে ফেরেন তিনি।

বক্স অফিসে ইরফানের কামব্যাক সিনেমা ছিল ‘আংরেজি মিডিয়াম’। যদিও করোনার জেরে এক সপ্তাহও হলে টেকেনি এই সিনেমা।

আপাতত ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে স্ট্রিম হচ্ছে সিনেমাটি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা