বিনোদন

করোনায় প্রাণ হারালেন র‍্যাপ সঙ্গীতশিল্পী ফ্রেড

বিনোদন ডেস্ক:

করোনায় প্রাণ হারাচ্ছেন শিল্পজগতের একের পর এক মানুষ। এবার এই ভাইরাসের ভয়াল থাবায় প্রাণ হারালেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী র‍্যাপার ফ্রেড দ্য গডসন। মাত্র ৩৫ বছরে বিদায় নিলেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।

সঙ্গীতশিল্পী র‍্যাপার ফ্রেড দ্য গডসনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ডিজে সেল্ফ।

শিল্পীর বন্ধু ডিজে সেল্ফ মৃত্যুর তার ইনস্টাগ্রামে লেখেন, 'সবাই ফ্রেডকে ভীষণ ভালোবাসত। কোনোদিন ওর সম্পর্কে কেউ একটা খারাপ কথা বলেনি। তোমার আত্মা শান্তি পাক, তুমি শান্তিতে ঘুমাও ভাই।

ফ্রেড-এর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত গায়কের স্মৃতির উদ্দেশে শোকজ্ঞাপন করে গোটা দুনিয়া।

ফ্রেড দ্য গডসনের পরিবারসূত্র জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ফ্রেড। আইসিউতে ভর্তি ছিলেন। বুধবার পর্যন্ত চিকিৎসায় ভালোই সাড়া মিলছিল। কিন্তু জ্বর নেমে গেলেও কিডনি ঠিকমত কাজ করছিল না। পাশাপাশি শারীরিক অন্যান্য সমস্যা থাকায় রিস্ক বহুগুণ বেড়ে যায়।

উল্লেখ্য, র‍্যাপারের মূল নাম ফ্রেডরিক থমাস, তিনি ফ্রেড দ্য গডসন নামে সর্বাধিক পরিচিতি পান। ফ্রেড এপ্রিল তার রোগের কথা জানিয়ে হাসপাতাল থেকে একটি ছবি পোষ্ট করেন। তার স্ত্রী লি অ্যান জেমোট ৮ এপ্রিল জানান স্বামীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে থমাসের একজন প্রতিনিধি কমপ্লেক্সকে নিশ্চিত করেন, তিনি বৃহস্পতিবার মারা গেছেন। সূত্র- নিউ ইয়র্ক পোষ্ট।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা