বিনোদন

লকডাউন ভাঙ্গার বিষয়টি উড়িয়ে দিলেন ভিকি!

বিনোদন ডেস্ক:

লকডাউন ভাঙ্গার অভিযোগটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন ‘উরি:দ্য সার্জিকাল স্ট্রাইক’খ্যাত বলিউড অভিনেতা ভিকি কৌশল।

সম্প্রতি ভিকির এক প্রতিবেশীর করোনা ভাইরাস পজিটিভ এসেছে। যার কারণে তিনি যে অ্যাপার্টমেন্টে থাকেন তা পুরো সিল করে দিয়েছে পুলিশ। ফলে বাড়িটির ভেতর থেকে কেউ বাইরে না যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে।

তবে এমন অবস্থাতেও নাকি ভিকি এক অভিনেতার সঙ্গে দেখা করতে বেরিয়েছেন। তাই লকডাউনের নিয়ম ভাঙার অভিযোগে তাকে নাকি পুলিশ ধরে জরিমানা করেছে।

এই ব্যাপারটি নিয়ে অবশ্য বেশ চটেছেন ভিকি কৌশল। টুইটারে তিনি লেখেন, 'গুজব রটেছে যে আমি লকডাউন ভেঙেছি এবং পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে। কিন্তু লকডাউন শুরু হওয়ার পর থেকে আমি আমার বাড়ির বাইরে পা রাখিনি।'

এবং সবাইকে এ ধরনের সংবাদে কর্ণপাত না করারও অনুরোধ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই তারকা।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা