বিনোদন

ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিপাকে কঙ্গনা

বিনোদন ডেস্ক:

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এই অভিনেত্রীর বিরুদ্ধে মুসলিমদের ‘টেররিস্ট’ বলার অভিযোগ উঠেছে।

বোন রঙ্গোলী চণ্ডালের পাশে দাঁড়াতে গিয়ে একটি ভিডিও পোস্ট করেন, তা থেকেই সমস্যা হয়েছে। সেখানে তিনি মুসলিমদের ‘টেররিস্ট’ বলার অভিযোগ উঠেছে। মুম্বাইয়ের আইনজীবী আলি কাসিফ খান দেশমুখ সম্প্রতি নায়িকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলেছেন, এক বোন জেনোসাইড কিলিং, হিংসার কথা বলে এবং অন্য বোন শুধু তাকে সাপোর্টই করে না, বরং একদলের মানুষের গায়ে ‘টেররিস্ট’ তকমা সেঁটে দেয়।

কিছু দিন আগে অশালীন ও প্ররোচনামূলক মন্তব্য করার প্রেক্ষিতে টুইটার কর্তৃপক্ষ রঙ্গোলী চণ্ডালের অ্যাকাউন্ট সাসপেন্ড করেছিল। তারই প্রেক্ষিতে কঙ্গনা পোস্ট দিয়েছিলেন।

রঙ্গোলীর হয়ে কথা বলতে গিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন কঙ্গনা। তাতে তিনি স্পষ্ট বলেছেন, ‘যারা ডাক্তার এবং পুলিশের প্রতিনিধিদের গায়ে হাত তোলে, তাদের গুলি করে খুন করা উচিত। সুজান খানের বোন ফারহা খান আলি ও রিমা কাগতি ভুল অভিযোগ তুলেছেন। কখনও এটা বলিনি যে, ডাক্তার-পুলিশকে যারা পেটাচ্ছে, তারা মুসলমান। মুসলমান জেনোসাইডের কথাও কেউ বলিনি। যদি কেউ আমাদের করা কোনও টুইটে এমন বক্তব্য দেখাতে পারেন, তা হলে দু’জনেই প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেব।

তিনি আরও বলেন, যারা ডাক্তার-পুলিশের গায়ে হাত তোলে, তারা বিশেষ কোনও সম্প্রদায় বা গোষ্ঠীর অন্তর্গত হয় না।

আইনজীবী আরও বলেন, আমি কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি তার মন্তব্যের জন্য, যেটা তিনি তাঁর বোন রঙ্গোলীকে সমর্থন করে পোস্ট করেছিলেন। ভিডিওতে কঙ্গনা বলেছেন জঙ্গিকে জঙ্গি বলতে পারব না?

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা