বিনোদন

সুশান্তের পরিচারককে তলব এনসিবির

বিনোদন ডেস্ক: ভারতের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের পরিচারকদের তলব করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সিদ্ধর্ত পিঠানকে গ্রেফতারের একদিন পরেই নীরজ এবং কেশবকে তলব করেছে এনসিবি। সিদ্ধার্থের মতো মাদক সংক্রান্ত মামলার জন্যই জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। এনসিবি সূত্রে খবর, সুশান্তের মৃত্যুর পরে শোনা গিয়েছিল অভিনেতাকে মাদক সরবরাহ করায় এই দুই ব্যাক্তির হাত রয়েছে। এর আগেও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো।

গত ২৮ মে হায়দরাবাদ থেকে সিদ্ধার্থকে গ্রেফতার করেন এনসিবির আধিকারিকরা। সেখানকার স্থানীয় আদালতের অনুমতি নিয়ে মুম্বইয়ে নিয়ে আসা হয় তাকে। আপাতত ১ জুন পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকবেন সিদ্ধার্থ। গত বছর থেকেই এনসিবির নজরে ছিলেন সুশান্তের বন্ধু। একাধিকবার তাকে এনসিবির দফতরে ডেকে জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি। তার বয়ানে অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছিল বলে দাবি সংস্থার আধিকারিকদের।

সুশান্তের মৃত্যু পরে মাদক যোগে গ্রেফতার করা হয়েছে প্রয়াত অভিনেতার প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং রিয়ার ভাই শৌভিককে। এছাড়াও বলিউডের তাবড় তাবড় তারকাদের কাউকে মাদক ব্যবহার করার জন্য গ্রেফতার করা হয়েছে কাউকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত মোট ৩৫ জনকে এনসিবির হেফাজতে থাকতে হয়েছে।

সান নিউজ/একে/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা