বিনোদন

এসএ টিভিতে ঈদের দিন থেকে ‘সিক্স এক্স’

বিনোদন প্রতিবেদক : দেশের প্রায় সবকটি বিনোদনমূলক চ্যনেলে ঈদের প্রধান আকর্ষণ হিসেবে থাকে নাটক। ঈদের আগের মধ্যরাত পর্যন্ত শিল্পী, কলাকুশলীরা ব্যস্ত থাকেন ঈদের নাটকের কাজে। এই ঈদের নাটক নির্মাণ নিয়ে থাকে মজার সব ঘটনা। কে কার চেয়ে বড় চমক দিতে পারবেন? তার প্রতিযোগিতা থাকে অনেকের মধ্যে। ঈদের নাটকের পেছনের মজার সব ঘটনা নিয়ে এসএ টিভির জন্য নির্মিত হয়েছে ৬ পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘সিক্স এক্স’। হেদায়েত তুর্কীর রচনায় নাটকটি পরিচালনা করেছে আশফাক নওশের।

মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান হাসান। তার বয়স চল্লিশের কোটা অনেক আগেই পার হয়েছে। কিন্তু তিনি মনে করেন তার বয়স বিশ কি বাইশ এবং বয়স শুধু একটি সংখ্যা মাত্র। তার পিতা মাতা তাকে বিয়ে দিতে চেষ্টা করলেও তার একটাই প্রতিজ্ঞা সে প্রেম করে বিয়ে করবে। এ বিষয়ে তার মায়ের সমর্থন থাকলেও বাবা সম্পূর্ণ বিপরীতমুখী। হাসান প্রতিদিন নেমে পড়েন তার ইচ্ছা পূরণে। হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সে নিজের বউ হিসেবে ভাবতে থাকেন।

আর, হাসানের এমন কাহিনী নিয়ে সবাই তার সাথে মজা করে। হাসান বুঝতে পারেনা কে তাকে ভালোবাসে। হাসান একে একে ছয় জনের প্রেমে পড়ে কিন্তু ছয় জনই তাকে প্রেমে ছ্যাকা দিয়ে চলে যায়। তাতে সে ভেঙ্গে না পড়ে বরং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। একসময় হাসান নিজেকে অন্যভাবে তৈরি করলে তার সকল এক্স গার্লফ্রেন্ডরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে থাকে। হাসান তাদেরকে বাদ দিয়ে পরিবারের সিদ্ধান্তে বিয়ে করে। এভাবেই এগিয়ে যাওয়া গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘ সিক্স এক্স’।

নাটকটি প্রসঙ্গে পরিচালক আশফাক নওশের বলেন, নাটকটি সব বয়সের সব দর্শকদের কথা মাথায় রেখে কমেডি, ফোক এবং সিরিয়াস গল্প নিয়ে নির্মিত হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষের প্রেম-বিরহ দেখা যাবে। আমি আশা করি- নাটকের প্রতিটি পর্বে দর্শক তার নিজের জীবনের সাথে গল্পের মিল খুঁজে পাবে।

তিনি আরো বলেন, ‘সিক্স এক্স’ প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৮ টায় এস এ টিভিতে ।

ধারাবাহিক এই নাটকে অভিনয় করেছেন, সাজু খাদেম, মাহা ইসলাম, সাব্বির আহমেদ, প্রিয়াংকা জামান, শিশির আহমেদ, নূর ভাবনা, সনি রহমান,আদ্রিকা এ্যানি, শুভ খান, কাজী রাজু, শফিকুর রহমান খান দিলু, শিখা কর্মকার, শেখ স্বপ্না, সাহস ইজ, ছোয়া মনি,হেদায়েত তর্কি,সাবরিনা শানু, মোকারম মামুন, ম ফারুক, অধরা, পুনম, রাশেদ খান প্রমুখ।

সান নিউজ/ এইচ এস/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা