বিনোদন

শোবিজের সিঙ্গেল মাদার...

বিনোদন ডেস্ক: শোবিজের অনেক নারী তারকার সন্তান জন্মের পর বিবাহবিচ্ছেদ হয়েছে। যাদের বেশিরভাগই সন্তানের দায়িত্ব নিজেই নিয়েছেন।

রোববার (৯ মে) বিশ্ব মা দিবস। বিশেষ এই দিনে জেনে নেওয়া যাক সিঙ্গেল কয়েকজন মায়ের কথা।

অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস বিয়ে করেছিলেন শাকিব খানকে। কিন্তু তা দীর্ঘদিন গোপন ছিল। প্রকাশ হওয়ার পরই তাদের বিচ্ছেদ হয়ে যায়। এই তারকা দম্পতির একমাত্র সন্তান আবরাম খান জয়। ডিভোর্সের পর ছেলে মায়ের সঙ্গে রয়েছে।

আজমেরী হক বাঁধন

মেয়েরে সঙ্গে প্রায় সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সন্তানের দায়িত্ব তিনি একাই পালন করছেন। মা-মেয়ের বেশ বন্ধুত্ব সম্পর্ক।

সারিকা

প্রাক্তন স্বামী মাহিম করিমের সঙ্গে ২০১৬ সালের নভেম্বরে বিচ্ছেদ সারিকার। তাদের বিয়ের এক বছরের মাথায় কন্যাসন্তান শাহরিশ আন্নাহর জন্ম হয়। ডিভোর্সের পর সন্তানকে নিয়েই ছিল তার পৃথিবী। দীর্ঘদিন ছিলেন পর্দার বাইরে। সব ভুলে এখন আবার অভিনয়ে নিয়মিত তিনি।

সোহানা সাবা

নির্মাতা মুরাদ পারভেজকে সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন সোহানা সাবা। তাদের ছেলে স্বরবর্ণ। সন্তানের ১১ মাস বয়সের পরই আলাদা হয়ে যান এই তারকা দম্পতি। এখন ছেলে মায়ের সঙ্গেই থাকে।

নোভা ফিরোজ

নির্মাতা রায়হান খানকে ২০১১ সালে বিয়ে করেছিলেন নোভা ফিরোজ। ২০১৩-এর ২৮ জুলাই তিনি মা হন। কিছুদিন সংসার করার পর বিবাহবিচ্ছেদ হয় তাদের।

শ্রাবস্তী দত্ত তিন্নি

আদনান ফারুক হিল্লোলকে ২০০৬ সালে প্রেম করে বিয়ে করেছিলেন তিন্নি। বিভিন্ন কারণে তাদের সংসার ভেঙে যায় ২০১১ সালে। তাদের কন্যাসন্তান ওয়ারিশা এখন মায়ের সঙ্গেই থাকে। তিন্নি বর্তমানে মেয়েকে নিয়ে কানাডার মন্ট্রিলে রয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা