বিনোদন

শ্রুতি এবার সাংবাদিক

বিনোদন ডেস্ক : দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পুরোদমে ব্যস্ত রয়েছেন শ্রুতি হাসান। বর্তমানে তিনি কন্নর সিনেমা ‘সালার’-এর প্রস্তুতি নিচ্ছেন। যেটি পরিচালনা করবেন ‘কেজিএফ’-এর পরিচালক প্রশান্ত নীল।

‘সালার’-এর সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন শ্রুতি। তার বিপরীতে রয়েছেন প্রভাস। জানা যায়, এই সিনেমার প্রস্তাব প্রথমে পান দিশা পাটানি। কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় রাজি হননি এই বলিউড নায়িকা।

শ্রুতি সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে জানিয়েছেন, তার মনের মতো সিনেমার প্রস্তাব এখন পাচ্ছেন। প্রতিটা গল্পে বেশ একটা নতুনত্ব আছে। এবার সাংবাদিকের চরিত্রে অভিনয় করাও তার জন্য বেশ চ্যালেঞ্জের।

‘সালার’ প্রসঙ্গে ভারতের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, ‘বেশ বড় একটি প্রজেক্ট এটি। এতে প্রথমবার সাংবাদিক চরিত্রে অভিনয় করছি। যেহেতু প্রথম তাই বেশ চ্যালেঞ্জ নিয়ে কাজটি করতে হবে। এছাড়া সিনেমার গল্পে যেই চমকগুলো রয়েছে সেগুলোর আমাকে আরও আকৃষ্ট করেছে।’

সবকিছু ঠিক থাকলে আগামী মাসে হায়দরাবাদে সিনেমার শুটিং শুরু হবে। জোরকদমে শুটিংয়ের তোরজোড় শুরু হয়েছে। বিশাল সেটও বানানো হয়েছে।

তবে করোনার দ্বিতীয় দফায় ভারতে যা অবস্থা এরমধ্যে শুটিং সময় মতো শুরু করা যাবে কি না তা নিয়ে চিন্তায় পুরো টিম। মহামারির জন্যই কোনও ভাবে এই বছরে ‘সালার’-এর রিলিজ করার কোনও সম্ভাবনা নেই। তাই আগামী বছর এপ্রিল মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা