বিনোদন

স্কুলে পড়ানো হবে ‘মুন্নি বদনাম হুয়ি’ গান!

বিনোদন ডেস্ক : বলিউড সিনেমার আইটেম গানের তালিকায় অন্যতম শীর্ষ জনপ্রিয় একটি গান হলো ‘মুন্নি বদনাম হুয়ি’। কাহিনির প্রয়োজন ছাড়াও একটি গান কীভাবে এতটা জনপ্রিয় হতে পারে আর সিনেমাটি কীভাবে সুপারহিট হতে পারে তা নিয়ে এবার পড়াশুনা করা হবে ইংল্যান্ডের স্কুলে।

ইংল্যান্ডের মিউজিক স্কুলের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে সালমন খানের সুপারহিট ‘দাবাং’ সিনেমার গানটি। সম্প্রতি ইংল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘দাবাং’ সিরিজের প্রথম সিনেমা। ব্যবসাসফল সিনেমাটিতে ‘মুন্নি বদনাম হুয়ি’ গানটি গেয়েছিলেন মমতা শর্মা, ঐশ্বর্য নিগম, মাস্টার সেলিম। আর গানে পারফর্ম করেছিলেন মালাইকা অরোরা। তখন অবশ্য মালাইকা ছিলেন সিনেমাটির অন্যতম প্রযোজক আরবাজ খানের স্ত্রী।

বক্স অফিসে যেমন ‘দাবাং’ সুপারহিট হয়েছিল, তেমনই চার্ট বাস্টারে সবচেয়ে উপরে জায়গা করে নিয়েছিল মালাইকার আইটেম গানটি। সেই গান সম্পর্কে এবার পড়াশোনা করবেন ইংল্যান্ডের শিক্ষার্থীরা।

‘মুন্নি বদনাম হুয়ি’র পাশাপাশি আরও একাধিক গান ইংল্যান্ডের মিউজিক স্কুলগুলির পাঠ্যক্রমে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রখ্যাত সংগীতশিল্পী কিশোরী অমনকরের ‘সহেলি রে’, অনুষ্কা শংকরের ‘ইন্ডিয়ান সামার’ এবং এ আর রহমানের অস্কারজয়ী গান ‘জয় হো’। কেন এত ভারতীয় গান রাখা হয়েছে সেদেশের স্কুলের পাঠ্যক্রমে? ভারতীয় গানের বৈচিত্র্য বোঝাতেই এই উদ্যোগ বলে জানা গেছে।

পাঠ্যক্রমে ‘মুন্নি বদনাম হুয়ি’ গান সম্পর্কে জানানো হয়েছে, গল্পের প্রয়োজন ছাড়াই আইটেম গানটি বলিউড সিনেমায় ফুটে উঠেছে। কেন্দ্রীয় চরিত্র পুলিশ অফিসার চুলবুল পাণ্ডেকেও (সালমান খান) দেখা গেছে মালাইকা আরোরার সঙ্গে গানে নাচতে।

শুধুমাত্র এই গানের দৃশ্যায়নে রয়েছেন মালাইকা। নাচ-গান-রঙিন দৃশ্যে ভরপুর গানটি। গানের মধ্যে ‘টিপিক্যাল বলিউড’-এর বহু বিশেষত্ব ফুটে উঠেছে বলেও জানানো হয়েছে। ব্যাখ্যা যাই হোক। ইংল্যান্ডের স্কুলগুলির পাঠ্যক্রমে গানটি যুক্ত হওয়ায় দারুণ খুশি মালাইকা অরোরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা