বিনোদন

‘এটি আমার জীবনের সেরা মুহূর্ত ছিল’

বিনোদন ডেস্ক :বলিউড জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পান্ডে। তার আরেক পরিচয় তিনি অভিনেতা চাংকি পান্ডের মেয়ে।

‘স্টুডেন্ট অব দি ইয়ার টু’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অনন্যা। সিনেমায় তার সঙ্গে আরো ছিলেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া। এই সিনেমাতেই টাইগার শ্রফকে প্রথম চুমু খেয়েছেন অনন্যা।

এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘এটি আমার জীবনের প্রথম চুমু ছিল। এর আগে কখনো কাউকে চুমু খাইনি তাই তুলনাও করতে পারছি না। আমার জীবনের সেরা মুহূর্ত ছিল। তবে প্রথম চুমু হিসেবে এটি সেরা ছিল।’

অনন্যা অভিনীত পরবর্তী সিনেমা ‘লিগার’। এতে দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। করন জোহর প্রযোজিত এই সিনেমা পরিচালনা করছেন দক্ষিণের নিমার্তা পুরী জগন্নাথ। পুরো ভারতে পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

এছাড়া সকুন বাত্রার একটি সিনেমায় দেখা যাবে অনন্যাকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী। ইতোমধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন অনন্যা। এখনো নাম ঠিক না হওয়া এই সিনেমা চলতি বছর মুক্তির কথা রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা