বিনোদন

‘কুইক রেসিপি’ নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া মাজহার ক্যারিয়ার শুরু করেছিলেন উপস্থাপনা দিয়ে। নিজের প্রিয় এই মাধ্যমে কাজ করতে তিনি সব সময়ই উপভোগ করেন। সবচেয়ে বড় কথা উপস্থাপনার জন্য তিনি বরাবরই সবার কাছ থেকে নির্ভেজাল ভালোবাসা পেয়ে আসছেন।

দারুণ উচ্চারণ আর উপস্থিত বুদ্ধি দিয়ে নিজের প্রতিটি উপস্থাপনাকে প্রাণবন্ত করে রাখেন ফারিয়া। তবে নানান ব্যস্ততায় সেই উপস্থাপনাতেই আজকাল সময় দিতে পারেন না তিনি।

এবার উপস্থাপক নুসরাত ফারিয়ার ভক্তদের জন্য এলো সুখবর। আসছে রমজান মাসজুড়ে রোজার বিশেষ একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। ‘কুইক রেসিপি’ নামের সেই অনুষ্ঠানে সুস্থ এবং ফিট থাকার জন্য বিভিন্ন খাবার রান্নাসহ পরামর্শ দেবেন ফারিয়া।

অনুষ্ঠানে তার সঙ্গে প্রতি পর্বে অতিথি হয়ে আসবেন একজন শেফ। একজন শেফ ১০দিন করে মোট তিনজন শেফ অনুষ্ঠানটিতে ফারিয়ার অতিথি হবেন।

সর্বশেষ ১ বছর ১১ মাস ১৬ দিন আগে মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন ফারিয়া। এরপর আর কোনো অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায়নি তাকে।

এমন বড় আয়োজন দিয়ে আবার উপস্থাপনায় ফিরে আপ্লুত নুসরাত ফারিয়া।
তিনি বলেন, ‘অনেকদিন পর উপস্থাপনার মঞ্চে গিয়ে শুরুতে মনে হচ্ছিল পারব না! কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াতেই যেন আগের ফারিয়া হয়ে যাই। সত্যি বলতে উপস্থাপনা আমার আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। আবার কাজটির সঙ্গে যুক্ত হয়ে তাই খুব ভালো লাগছে।’

ফারিয়া আরও বলেন, ‘পুরো রমজান মাসজুড়ে এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে স্বাস্থ্য ভালো রাখার, ফিট থাকার সব রেসিপি দেব। আমার বিশ্বাস রোজাদাররা এটা বেশ উপভোগও করবেন।’

এরইমধ্যে এই অনুষ্ঠানের ৮টি পর্বের রেকর্ডিং হয়ে গেছে বলেও জানান ফারিয়া। ১ম রোজা থেকে প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিট থেকে পর্যায়ক্রমে মোট চারটি চ্যানেল-এটিএন বাংলা, একুশে টিভি, ডিবিসি ও বাংলা টিভি অনুষ্ঠানটি প্রচার করবে। ‘কুইক রেসিপি- আরএকে সিরামিকস পাওয়ার্ড বাই রাঙাপরী’ অনুষ্ঠানটি ১৫ মিনিট দৈর্ঘ্যের। প্রযোজক আফতাব বিন তমিজ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা