বিনোদন

লন্ডনে দুই চরিত্রে চালবাজি করবেন শ্রদ্ধা

বিনোদন ডেস্ক : সমসাময়িক বলিউডে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বিগত বেশ কিছু বছর ধরেই অসাধারণ সব চরিত্র অভিনয় করে দর্শক ভালোবাসা পেয়েছেন তিনি। সম্প্রতি আরও একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন।

এর নাম 'চালবাজ ইন লন্ডন'। এটি ১৯৮৯ সালের শ্রীদেবী, সানি দেওল এবং রজনীকান্তের সিনেমা 'চালবাজ' এর আদলে নির্মিত হবে৷ এ খবর পুরনো।

নতুন খবর হলো এ সিনেমায় একাই দুটি চরিত্র করবেন শ্রদ্ধা। এর মধ্য দিয়ে এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করবেন এ নায়িকা। বলিউড হাঙ্গামা এ তথ্য নিশ্চিত করেছে।

'চালবাজ ইন লন্ডন' সিনেমাটি পরিচালনা করছেন পঙ্কজ প্রসার। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত চালবাজ এর পরিচালকও তিনি ছিলেন।

নতুন সিনেমায় নাম লেখানোর ব্যাপারে ভারতের একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে শ্রদ্ধা জানান, 'চালবাজ ইন লন্ডনে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। এই প্রথম কোনো সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করবো।

সবমিলিয়ে নতুন একটি চ্যালেঞ্জ মনে হচ্ছে। প্রযোজক ভুষণ কুমারকে অশেষ ধন্যবাদ। আর এটা সত্যিই অসাধারণ পংকজ স্যারের মতো গুণী পরিচালকের সাথে কাজ করার সুযোগ পেয়েছি।'

এদিকে সিনেমাটির পরিচালক পঙ্কজ জানান 'বড়পর্দায় শ্রদ্ধা একজন জাদুকরি শিল্পী। আমি নিশ্চিত দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শক মাতাবেন শ্রদ্ধা। চালবাজ ইন লন্ডনে শ্রদ্ধা ব্যতীত অন্য কোনো বিকল্প ছিলনা। প্রযোজক ভূষণ এবং আহমেদকে ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য। অনেক তাড়াতাড়ি সিনেমাটির কাজ শুরু করতে চাই।'

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা