বিনোদন

ক্ষিপ্ত অভিনেত্রী ভাবনা

বিনোদন প্রতিবেদক : ছোট ও বড় পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন আগেই। এরই মধ‌্যে বেশ কটি বই প্রকাশিত হয়েছে তার।

এবারের বইমেলায় প্রকাশিত ‘গোলাপী জমিন’ উপন্যাস নিয়ে বিভিন্ন সংবাদমাধ‌্যম খবর প্রকাশ করেছে। অনলাইনে প্রকাশিত এসব খবরের মন্তব‌্য বক্সে নেটিজেনরা কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ নিয়ে বেশ চটেছেন আশনা হাবিব ভাবনা।

এ অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি মন্তব‌্যের স্ক্রিনশট শেয়ার করেছেন। এতে তিনি লিখেন—এত এত বাজে কথা! সত্যি কোথায় আছি আমরা? আপনি যদি ইন্টারনেটে লোকদের অবমাননা করেন তবে আপনার অবশ্যই অভ্যন্তরে কুৎসিত হতে হবে। এত কুৎসিত মানুষ হতে পারে? এটা ধীরে ধীরে খুব মজার বিষয় হয়ে যাচ্ছে? যে লোকেরা নিজেকে ভালোবাসে তারা অন্য ব্যক্তিকে আঘাত করে না। আমরা যত বেশি নিজেদেরকে ঘৃণা করি, ততই আমরা অন্যেকে নিয়ে হাসাহাসিতে মেতে উঠি। তার মানে কি আমরা এতই কর্মহীন যে, সারাক্ষণ তারকাদের বাজে মন্তব‌্য করাই আমাদের একমাত্র কাজ।’

ভাবনার দেওয়া স্ট্যাটাসের নিচে দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ অনেকেই মন্তব্য করেছেন। এই তালিকায় রয়েছেন সংগীতশিল্পী সাব্বির নাসির, আঁখি আলমগীর, সংগীত পরিচালক ইমন সাহা, অভিনেত্রী বন্যা মির্জা, অরুণা বিশ্বাস, শ্রাবস্তী দত্ত তিন্নি, মৌটুসী বিশ্বাস প্রমুখ।

এবারের বই মেলায় ভাবনার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’। বইটিতে মোট ৫০টি কবিতা স্থান পেয়েছে। বইমেলায় পাঠক সমাবেশ থেকে প্রকাশিত হবে বইটি।

২০১৮ সালে প্রকাশিত হয় আশনা হাবিব ভাবনার প্রথম উপন্যাস ‘গুলনেহার’। এরপর প্রকাশিত হয় ‘তারা’ উপন্যাসটি।

ভাবনা এ পর্যন্ত বেশকিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান তিনি। সিনেমাটি গত বছর সারাদেশে মুক্তি পায়। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা