বিনোদন

পিয়ার ফিট থাকার রহস্য

বিনোদন ডেস্ক : ফিটনেসের বিষয়ে সবসময় সচেতন অভিনেত্রী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া। কাজের শত ব্যস্ততার মাঝেও নিয়মিত জিমে হাজির হন এই তারকা। সেই ছবি প্রায় প্রকাশ করেন তিনি।

সামাজিক মাধ্যমে ২০ মার্চ (শনিবার) দুটি ছবি পোস্ট করেছেন পিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘ফিটনেস কখনও আপনাকে তাড়া করে না, আপনি ফিটনেস তাড়া করবেন।’

৭ ফেব্রুয়ারি মা হয়েছেন পিয়া। সন্তান জন্মের তিন সপ্তাহের মধ্যেই ১১ কেজি ওজন কমিয়ে তাক লাগিয়ে দেন তিনি। অনেকেই পিয়াকে এ নিয়ে প্রশ্ন করেছেন। সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় সে রহস্যের জট খুলেছিলেন তিনি।

পিয়া বলেন, ‘এত কম সময়ে ওজন কমানোর বিষয়টা অনেক কঠিন ছিল। আমি নিজেও ভেবেছিলাম মা হওয়ার কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত যে ওজনটা বেড়েছে সেটা থাকবে। পরে যখন জিমে যাবো সেটা ঠিক হবে। কিন্তু মা হওয়ার তিন সপ্তাহের মধ্যেই আমি ১১ কেজি ওজন কমিয়েছি। এ জন্য আমি নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে চলেছি। তার মানে এই নয় যে আমি একেবারেই খাওয়া দাওয়া বাদ দিয়েছিলাম। প্রসূতি মা হিসেবে আমার যতটুকু সুষম খাবার খাওয়া প্রয়োজন সেটুকু আমি গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘মা হওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত জিমে যাওয়া যায় না। ওজন কমানো আমার জন্য আরও বেশি কঠিন ছিল। তবে আমি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হইনি। আমি অন্য প্রসূতি মায়েদের বলব ওজন বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন না হতে। নিজের জন্য কতটুকু খাওয়া জরুরি, সন্তানের জন্য কোনটা ভালো সেটার দিকে মনোযোগ দিতে হবে। তাহলে দেখবেন এমনিতে আপনার বাড়তি ওজন ঝরে গেছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা