বিনোদন

দিতির চলে যাওয়া পাঁচ বছর

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি চলে যাওয়ার পাঁচ বছর পূর্ণ হলো শনিবার (২০ মার্চ)।

২০১৬ সালের ২০ মার্চ ক্যানসারের সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই অভিনেত্রী। মৃত্যুর পর দিতিকে পারিবারিক কবরস্থান নারায়ণগঞ্জের সোনারগাঁও দত্তরপাড়াতে দাফন করা হয়।

সদা হাস্যোজ্জ্বল এ নায়িকার অসময়ে চলে যাওয়াটা কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। আজও সেই অপূরণীয় ক্ষতি বয়ে বেড়াচ্ছে চলচ্চিত্রাঙ্গন। তাই মৃত্যুর পঞ্চম বর্ষের দিনে চলচ্চিত্র তারকারা দিতিকে স্মরণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতির অভিনয় নিয়ে কথা বলছেন তার অসংখ্য ভক্ত অনুরাগীরা।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ১৯৬৫ সালের ৩১ মার্চ জন্ম নিয়েছিলেন দিতি। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কর্মসূচীর মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু হয়। দিতি অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। সেই ছবিটি অবশ্য মুক্তি পায়নি।

দিতির মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি আজমল হূদার ‘আমিই ওস্তাদ’। এরপর প্রায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি ছবি হচ্ছে ‘রাজা বাবু’ এবং ‘সুইটহার্ট’।

সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ৩১ বছরের অভিনয় ক্যারিয়ারে দিতি চলচ্চিত্র ছাড়াও টিভি নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটক, বিজ্ঞাপন এও কাজ করেছেন। তাকে দেখা গেছে রান্না বিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপনাতেও।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা