বিনোদন

হৃতিকের ছবিতে নতুন লুকে ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: বলিউডে একসময় সবচেয়ে যৌন আবেদনময়ী নায়িকা হিসেবে ক্যাটরিনা কাইফের কদর ছিল বেশ। সাম্প্রতিক বছরগুলোতে কম ছবিতে কাজ করতে দেখা গেছে তাকে। তবে হৃতিক রোশনের বিপরীতে একটি ছবিতে কাজ করছেন বলেও শোনা গেছে।

ক্যাট তার নতুন ছবির নতুন লুক সামনে আনলেন। তা দেখে মুগ্ধ স্বয়ং সেই ছবির নায়ক হৃতিক রোশন। তিনি ক্যাটরিনাকে ‘খুব সুন্দর’ বলে অভিহিত করেছেন।

New day 🌞 New haircut 💇‍♀️ New film 🐯

Posted by Katrina Kaif on Wednesday, March 17, 2021

বৃহস্পতিবার (১৮ মার্চ) ফেসবুকে নতুন ছবির কথা ঘোষণা করেন ক্যাটরিনা। অবশ্য ছবির নাম প্রকাশ করেননি তিনি। নিজের পোস্টে একটি ছবি দিয়ে ক্যাট লিখেছিলেন, ‘নতুন দিন, নতুন হেয়ার কাট, নতুন ছবি’।

পোস্টের ছবিতে বেশ মায়াবীই লাগছে তাকে। নীল রঙের টপ আর শর্টসের সঙ্গে বেশ মানিয়েছে ক্যাটকে। খোলা চুল আর হরিণী চোখ দুটি যেন নতুন কোন স্বপ্নের দিকে চেয়ে আছে।

এদিকে, ক্যাটরিনার ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে আগামী ৩০ এপ্রিল। এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে তাকে। প্রায় ১০ বছর পর অক্ষয়-ক্যাটরিনাকে বড়পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে বলিউড প্রেমীরা।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা