বিনোদন

ইউটিউবের হিটলিস্টে প্রতীক হাসানের ‘পরকাল’

বিনোদন প্রতিবেদক : মৃত্যুর চেয়ে ধ্রুব সত্য আর কিছু নেই। এ বিষয়টি এবার গানে গানে প্রকাশ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান। ‘ঘুম ভাঙলে সকাল, হায়রে না ভাঙলে পরকাল- শিরোনামের এই গানটি জি-সিরিজ ইউটিউব চ্যানেলে ইতোমধ্যেই আলোড়ন তুলেছে। প্রকাশের কয়েকদিনের মধ্যেই গানটি প্রায় দেড় লক্ষ ভিউ হয়েছে।

শ্রুতিমধুর সুর, অনন্য গায়কী ও অমিয় বানীর কথার কারণে ভিউয়ের গাণিতিক সংখ্যা ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সপ্তাহের হিটলিস্টে আছে ‘পরকাল’ শিরোনামের এই ভিন্নধর্মী কথার গানটি। শুধু তাই নয়, সঙ্গীতপিপাসুদের হৃদয়ের জমিনে জায়গা করে নিয়েছে বলে গানটি এখন তরুণ প্রজন্মের শ্রোতাদের মুখেমুখে। শব্দের সুনিপুন গাঁথুনির আশ্রয়ে ভিন্নধারার কথার মৃত্যুচেতনার জনপ্রিয় এই গানটি লিখেছেন সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিক।

দেহের মাঝে প্রাণের খেলা/ হেলায় ফেলা কাটে বেলা/ কেউ জানে এমন খেলা/ চলবে কতকাল/ ঘুম ভাঙলে সকাল, হায়রে না ভাঙলে পরকাল/’-এমন কথামালার এই শ্রুতিমধুর এই গানটির সুর করেছেন ফাজবির তাজ। সঙ্গীতায়োজনে ছিলেন রানা আখন্দ।

গানটি সর্বমহলে সাড়া পাওয়াতে গায়ক হিসেবে প্রতীক হাসানও নতুন করে টপলিস্টে চলে এসেছেন। এ নিয়ে নিজের অনুভূতি প্রকাশে প্রতীক হাসান বলেন, আমি সবসময় আধুনিক, রোমান্টিক প্যাটার্ণের গান করেছি। এই প্রথম ভিন্নধারার কথার ব্যতিক্রমী একটি গান করলাম। গানের কথার বাস্তবায়ন একদিন আমাদের সকলের জীবনেই ঘটবে। কারণ মৃত্যুর চেয়ে সত্য আর কিছু নেই। এমন গান পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। চটুল গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া যায়, কিন্তু টিকে থাকা যায়না। এই গানটির মধ্য দিয়ে আমি অনেক দিন শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকতে পারবো বলে আশা প্রকাশ করছি। এমন অসাধারণ কথার একটি গান লেখার জন্য গীতিকার সায়ীদ আবদুল মালিক ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার কাছে আমি এধরণের আরো গান আশা করছি।

গানটির গীতিকার সায়ীদ আবদুল মালিক বলেন, প্রতিমুহুর্তেই মৃত্যু আমাদের সবাইকে তাড়া করে ফেরে। এর চেয়ে চিরন্তন সত্য আর কিছু নেই। কখন যে কার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার কোন নিশ্চয়তা নেই। দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী। একটু ভালো থাকার জন্যে ক্ষণস্থায়ী এই জগতে আমরা কত কি যে করি তার কোন হিসাব নেই। দুই দিনের এই দুনিয়াতে সৎভাবে বেঁচে থাকা ও চিরন্তন সত্য মৃত্যুর প্রতি মানুষের খেয়াল ও চেতনাকে জাগ্রত করার প্রত্যয় থেকেই এই গানটি রচনা করি।

দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

সান নিউজ/এইচএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা