বিনোদন

হাসপাতাল ছাড়লেন কারিনা

বিনোদন ডেস্ক : সদ্যোজাত পুত্র সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কারিনা কাপুর খান। সঙ্গে ছিলেন স্বামী সাইফ আলি খান।

মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন কারিনা-সাইফ। সেই সুবাদে তাদের দ্বিতীয় সন্তানের প্রথম ছবি প্রকাশ পেল। সঙ্গে বড় ছেলে তৈমুরের উজ্জ্বল মুখের দেখাও মিলল নেট দুনিয়ায়।

এদিনে স্বাভাবিকভাবেই হাসপাতালের বাইরে ভিড় দেখা যায় ফটোগ্রাফারদের। গাড়ির কাচ দিয়ে ভেতরে দেখা যায় নবজাতককে। এক নারী তাকে আগলে বসে রয়েছেন গাড়ির পেছনের সিটে।

সামনের সিটে বসে রয়েছেন সাইফ। তার কোলে রয়েছে ৪ বছরের তৈমুর। ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সে। তার চোখে-মুখে উচ্ছ্বাস দেখা গেছে। অন্য একটি ছবিতে কারিনাকে দেখা যাচ্ছে পাশ থেকে। তিনি মাস্ক ও রোদ চশমা পরে রয়েছেন।

রবিবার সকালে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কারিনা। ছেলের নাম ও ছবি এখনও প্রকাশ করেননি তারকা দম্পতি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা