বিনোদন

যেভাবে পালন করলেন স্বামীর জন্মদিন

বিনোদন ডেস্ক: স্বামী করণ সিং গ্রোভারের জন্মদিন পালন করতে মালদ্বীপে গিয়েছেন বিপাশা বসু দম্পতি। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি ও ভিডিও শেয়ার করছেন তিনি।

বিপাশা ফেসবুকে বিভিন্ন পোস্টে কখনও সুইম স্যুট পরে ছবি শেয়ার করছেন, আবার কখনও মনোকিনিতে দেখা যাচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে। স্বামীর সঙ্গে কোথায় কিছু করলেন কিনা সে সম্পর্কে বিস্তারিত না জানালেও এক ভিডিও থেকে বুঝা গেল বেশ উপভোগই করেছেন করণের জন্মদিনটি।

করণ সিং গ্রোভার ৪০ বছর বয়সে পা দিয়েছেন। তাইতো তিনি তার এই জন্মদিনটাকে একটু বিশেষভাবে উদযাপন করতে স্ত্রী বিপাশাকে নিয়ে মালদ্বীপে গিয়েছেন। তাদের সেখানে কাটানো বিশেষ বিশেষ মুহূর্তের ছবি বিপাশা সামাজিক মাধ্যমে শেয়ার করায় তা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে।

সম্প্রতি 'কুবুল হ্যায় ২.০'-র শ্যুটিংয়ের জন্য সার্বিয়ায় যান করণ সিং গ্রোভার। সার্বিয়ায় শ্যুটিং করে সেখান থেকে ফেরার পথে করোনায় আক্রান্ত হয়েছিলেন করণ। ফলে সার্বিয়াতে বেশ কয়েকদিনের জন্য আটকে পড়েন তিনি। কোভিড থেকে সেরে ওঠার পর তবেই মুম্বাইতে ফেরেন বিপাশার স্বামী।

কুবুল হ্যায়-এর শ্যুটিং করে মুম্বাইতে ফেরার পর এবার জন্মদিনে উপলক্ষে মালদ্বীপে গিয়েছেন বলিউডের তারকা দম্পতি। করণ ও বিপাশার সঙ্গে মালদ্বীপে আরও বেশ কয়েকজন পশ্চিমবঙ্গের তারকাও গিয়েছেন বলে জানা যাচ্ছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা