বিনোদন

প্রতিশোধ নিতে ভালো লাগে নোরার

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি। পর্দায় কোমর দুলিয়ে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মরক্কান-কানাডিয়ান নোরা। এতে তিনি লিখেছেন, ‘আমি পস্তানোয় বিশ্বাস করি না, আমার প্রতিশোধ নিতে ভালো লাগে। বিশ্বাস করো সময় আসলে ঠিক প্রতিশোধ নেওয়া হবে।’

নোরার এই পোস্টের পরই কৌতূহলী হয়ে উঠেছেন ভক্তরা। কার ওপর তিনি এত প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে পোস্টের পরই এই বিষয়ে মুখে কুলুপ এঁটে আছেন নোরা।

বিগ বস রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। তার সর্বশেষ গান ‘নাচ মেরি রানি’। পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার গাওয়া এই গানে মডেল হয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা