বিনোদন

কমলা ভাইস প্রেসিডেন্ট হওয়াতে প্রিয়াঙ্কা যা বললেন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় মার্কিন টকশো 'দ্য লেট শো উইথ স্টেফিন কোলবার্ট'-এর গত সপ্তাহের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মূলত সেখানে তার ভারতীয় সিনেমা 'দ্য হোয়াইট টাইগার'-এর প্রমোশনের জন্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের এক পর্যায় উপস্থাপক স্টেফিন কোলবার্ট তাদের কথোপকথন রাজনীতির আলোচনার দিকে নিয়ে যান। এসময় তিনি প্রথম নারী, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকান-আমেরিকান হিসেবে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হওয়ায় প্রিয়াঙ্কার অনুভূতি জানতে চেয়েছিলেন।

উত্তরে প্রিয়াঙ্কা বলেন, 'এটা আমার বন্ধু-বান্ধব এবং পরিবারের জন্য খুবই একটি আবেগীয় মুহূর্ত ছিল।' সম্প্রতি বছরগুলো নারীদের ক্ষমতায়ন এবং বৈশিকভাবে ভারতীয় নারীদের প্রভাব এবং অবস্থানের কথা কোলবার্ট স্মরণ করিয়ে দিলে প্রিয়াঙ্কা বলেন, ভারত সরকারের প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্টের মতো পদে নারীরা আসীন ছিলেন। ভারতের মতো দেশ থেকে এসেও অনেকে বৈশ্বিক সফলতা অর্জন করেছেন। আর আমি কি বলতে চাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন?

সম্প্রতি প্রিয়াঙ্কা তার ইনসটাগ্রামে লেখেন- আমরা সবাই আনন্দিত এবং রোমাঞ্চিত যখন কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। অবশ্য নারীদের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট হওয়া ভারতে নতুন কিছু নয়।

প্রসঙ্গত, কমলা হ্যারিস মার্কিন ভাইস প্রেসিডেন্ট হয়ে দেশটিতে ইতিহাস তৈরি করেন। তার আগে কোন নারী দেশটিতে এই পদে আসীন ছিলেন। কমলা প্রথম নারী হিসেবে, কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে এবং এশিয়ান আমেরিকান হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে গত ২০ জানুয়ারি শফথ গ্রহণ করেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা