বিনোদন

নিষিদ্ধ হতে যাচ্ছেন পরিচালক অনন্য মামুন

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, আমাদের দ্বিবার্ষিক বৈঠকে অনন্য মামুনের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়।

শনিবার (১৬ জানুয়ারি) কার্যনির্বাহী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক পরিচালক নিশ্চিত করেছেন। যার ফলে এই নির্মাতা আজীবনের জন্য পরিচালক সমিতিতে নিষিদ্ধ হলেন।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘নবাব এলএলবি’ সিনেমায় অশ্লীলতা এবং পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এই অভিযুক্ত পরিচালক। পরিচালক সমিতির মহাসচিব বলেন, অনন্য মামুন সমিতির সুনাম ক্ষুণ্ণ করেছেন বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও তার নামে অভিযোগ ছিল। তখন তার পদ সাময়িক স্থগিত করা হয়।

সমিতির একাধিক নেতা দাবি করেন, সম্প্রতি ঘটে যাওয়া মামলার রায়ের জন্য তারা অপেক্ষা করতে চান না। কারণ নিজেদের তদন্ত কমিটি ‘নবাব এলএলবি’ ছবিটি দেখেছে। তারপর এমন সিদ্ধান্ত নিয়েছে।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘নবাব এলএলবি’ সিনেমায় অশ্লীলতা এবং পুলিশকে হেয় করার অভিযোগে পর্নগ্রাফি আইনে রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করা হয়। পরে তাকে গ্রেফতার করাও হয়েছিল। বর্তমানে তিনি জামিনে আছেন। বিষয়টি নিয়ে মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনও সাড়া দেননি।

শনিবার ফেসবুকের একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘পরিচালক সমিতির সদস্যপদ না থাকলে সিনেমা বানাতে পারবে না কথাটি সত্য নয়। পরিচালক সমিতির সদস্য পদ না থাকলে আমি পরিচালক সমিতির সুযোগ সুবিধা পাব না। ২০১৬ সালে ‘‘অস্তিত্ব” সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নুসরাত ইমরোজ তিশা এবং ২০১৯ সালে তারিক আনাম খান একই পুরস্কার পান ‘‘আবার বসন্ত” সিনেমার জন্য।

ছবিগুলো আমার পরিচালনায় নির্মিত। ইনশাআল্লাহ এবার ‘‘নবাব এলএলবি” সিনেমাতেও অনেক পুরস্কার আসবে। আর মোহাম্মদ জে.... নামের একজন পরিচালক আছেন যিনি ব্যক্তিগতভাবে আমাকে সহ্য করতে পারেন না। কারণ তার সিনেমাগুলো আমার কাছে অখাদ্য মনে হয়। বলে রাখি, এ বছর অনন্য মামুন ৫টি সিনেমা বানাবে।’

মামুনের বিরুদ্ধে এর আগেও বহুবার অভিযোগ এসেছে। যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণে প্রতারণা, ভুয়া শিক্ষা সনদ দিয়ে পরিচালক সমিতিতে সদস্যপদ নেওয়া ও অপেশাদারিত্বের আচরণের অভিযোগ শোনা যায় তাকে নিয়ে। সম্প্রতি ‘নবাব এলএলবি’ ছবি নিয়েও ক্ষুব্ধ ছিলেন এর শিল্পীরা।

উল্লেখ্য, ২০১৭ সালে মানবপাচারের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার হয়েছিলেন অনন্য মামুন। সেই সময় তার সদস্যপদ সাময়িক স্থগিত করেছিল পরিচালক সমিতি। পরে মুচলেকা দিয়ে বিষয়টির সমাধান করেছিলেন মামুন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা