বিনোদন

নতুন গানের ভিডিওতে নগ্ন হলেন জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক : বহু দিন বাদে পর্দার সামনে জেলো ওরফে জেনিফার লোপেজ। নতুন মিউজিক ভিডিওতে দেখা গেলো তাকে। ‘ইন দ্য মর্নিং’ গান দেখে দর্শক ও শ্রোতার উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। খবর আনন্দবাজার পত্রিকার।

গত ৩ দশক ধরে তিনি দুনিয়া কাঁপাচ্ছেন তার গান, নাচ ও অভিনয় দিয়ে। সম্প্রতি তার একটি মিউজিক ভিডিওতে শরীরের নিখুঁত ভাঁজ নজর কাড়ল দর্শকের। ৫১ বছর বয়সেও তার ফিট বডি দেখে স্তম্ভিত ভক্তরা।

জেনিফারের ‘টোনড বডি’, ‘অ্যাবস’ দেখে মানুষের মনে প্রশ্ন, কীভাবে এই বয়সে এরকম ফিট রয়েছেন তিনি?

উত্তর দিলেন গায়িকার ফিটনেস ইনস্ট্রাক্টর। তার সূত্রে জানা গেল, জেনিফার এই ভিডিওটির জন্য কঠিন থেকে কঠিনতম শরীরচর্চা করেছেন। কোনও বিরতি না নিয়ে এক টানা প্রায় ১০০টা সেট করে ক্রাঞ্চেস, সিট-আপস, অ্যাব রোবস করতেন তিনি। আর তারই ফলাফল মানুষের সামনে।

‘ইন দ্য মর্নিং’ মিউজিক ভিডিওতে তাকে একাধিক রূপে দেখা গিয়েছে। কখনও জলপরী, কখনও অপ্সরা, কোথাও বা পরী। প্রত্যেকটি রূপে তিনি ম্যাজিক্যাল।

মিউজিক ভিডিওর টিজারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। জেলো লিখেছেন, নিজের থেকে বেশি ভালোবাসি তোমায়। নতুন মিউজিক ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে অত্যন্ত রোমাঞ্চিত আমি।

গায়িকার কথায়, পুরো ভিডিও প্রেমের প্রতীকে ভরা। তবে এই প্রেম এক তরফা। কারণ, প্রেমও পারে না অন্যকে বদলে দিতে। বদলাতে পারে কেবল নিজেকে। নিজের ওড়ার স্বাধীনতা নিজেকেই খুঁজে নিতে হবে। যা কিছু অপছন্দের, যারা অপছন্দের সে সব কিছুকে পি‌ছনে ফেলে এগিয়ে যেতে হবে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা