বিনোদন

ঝড় তুললেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : টলিউডের ‘মোস্ট গ্ল‍্যামারাস’ অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম শ্রাবন্তী চ‍্যাটার্জি। একাধিক বার বসেছেন বিয়ের পিঁড়িতে। ছেলে অভিমন‍্যুও এখন তরুণ। কিন্তু শ্রাবন্তীর বয়স যেন বাড়ার বদলে উলটে কমছে! হালকা মেকআপেই অনুরাগীদের মাথা ঘুরিয়ে দেয়ার জোগাড় করছেন অভিনেত্রী।

এই মুহূর্তে কাজের সূত্রে উত্তরবঙ্গে রয়েছেন অভিনেত্রী। চলছে বাংলাদেশি ছবি ‘বিক্ষোভ’ এর শুটিং। ছবিতে তার বিপরীতে রয়েছে বাংলাদেশি অভিনেতা শান্ত খান। লকডাউনের আগেই শেষ হয়ে গিয়েছিল ছবির শুটিং। শুধু বাকি রয়ে যাওয়া একটি গানের শুটিংয়ের জন‍্যই উত্তরবঙ্গে রয়েছেন বলে জানান শ্রাবন্তী।

সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করে চলেছেন শ্রাবন্তী। নীল সরু স্ট্র্যাপের গাউনে মোহময়ী অভিনেত্রী থেকে চোখ ফেরানো দায়। এছাড়াও একটি কালো গাউন পরেও ক‍্যামেরাবন্দ হন তিনি। ছবিগুলো নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছেন শ্রাবন্তী। আর শেয়ারের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল।

প্রসঙ্গত, নতুন বছরে যাবতীয় অতীতকে পেছনে ফেলে নতুন করে আবার সব শুরু করতে চলেছেন শ্রাবন্তী। অতীত যতই কষ্ট দিক না কেন, হার মানা উচিত না। এমনটাই মনে করেন অভিনেত্রী। সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন তিনি। পিঠে আঁকা একটি ট‍্যাটুর ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী।

বুদ্ধের একটি ছবির নীচে লেখা, ‘অতীত যতই কঠিন হোক না কেন, ফের নতুন করে শুরু করা যায়’। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘অনুপ্রেরণামূলক’। তবে এই ট‍্যাটু শ্রাবন্তী নিজের পিঠেই করেছেন কিনা তা অবশ‍্য জানা যায়নি। অভিনেত্রীর এই পোস্ট দেখেই জল্পনা ফের তুঙ্গে উঠেছে। তবে কি শেষমেষ রোশনকে সত‍্যিই ভুললেন তিনি? নিজের জীবনটা আবার নতুন করে শুরু করতে চলেছেন শ্রাবন্তী? এসবের কোনো উত্তরই যদিও তিনি দেননি।

অপরদিকে রোশন সিংও জানিয়ে দিয়েছেন অভিনেত্রী স্ত্রীর সঙ্গে আর যোগাযোগ নেই তার। তবে দিনের শেষে তার বক্তব‍্য, যা হয়েছে ভালোর জন‍্যই হয়েছে। যদিও নেটিজেনদের একাংশ এখনি হাল ছাড়তে রাজি নয় দুজনের সম্পর্কে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা