বিনোদন

ইলিয়াস কাঞ্চন ও রোজিনার ‘ফিরে দেখা’

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। এবার এই জুটিকে দেখা যাবে ‘ফিরে দেখা’ চলচ্চিত্রে। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তারা। সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন রোজিনা নিজেই। এর আগে, একাধিক নাটক পরিচালনা করলেও এটি তার প্রথম চলচ্চিত্র পরিচালনা।

রোজিনা বলেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে সিনেমাটি করছি। প্রথম সিনেমা পরিচালনা, তাই মুক্তিযুদ্ধকেই প্রেক্ষাপট হিসেবে বেছে নিলাম। গল্পটি বেশ চমৎকার। আশা করি, দারুণ একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারবো।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘রোজিনা আমার দীর্ঘদিনের সহকর্মী। তিনি যখন এই ছবির জন্য বললেন, “না” করতে পারিনি। আগামী মার্চ থেকে আমার অংশের শুটিং হবে। একটি বাস্তব ঘটনা নিয়ে ছবির গল্প। মুক্তিযুদ্ধে স্বামীহারা এক নারীর কাহিনি উঠে আসবে।’

রোজিনা জানান, ‘ফিরে দেখা’ চলচ্চিত্রে তার ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। তবে তার নায়িকা কে হবেন তা এখনো ঠিক হয়নি। আর আগামী ১ মার্চ থেকে নিজ জন্মস্থান রাজবাড়িতে শুরু হবে এর দৃশ্যধারণের কাজ।

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে ‘ফিরে দেখা’ সরকারি অনুদান পেয়েছে। ফেব্রুয়ারিতে এর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা মার্চে শুরু হচ্ছে।

এই জনপ্রিয় জুটি এরআগে দর্শকদের উপহার দিয়েছেন ‘বংশধর’, ‘নসীব’, ‘রতন মালা’, ‘নিকাহ’, ‘সম্মান’সহ বেশ কিছু চলচ্চিত্র। এই জুটি সবশেষ অভিনয় করেন ‘হঠাৎ দেখা’ শিরোনামের একটি নাটকে। তাও বছর দশেক আগে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা