বিনোদন

হিরো আলম এবার নিজেই নিজের গানের মডেল

বিনোদন প্রতিবেদক : হিরো আলম মানে আলোচনা সমালোচনা। তবে এসব আলোচনা-সমালোচনাকে তোয়াক্কা না করে চলছেন নিজের মতো করে। কোথায় থামতে হবে, কোথায় নামতে হবে এসব বিষয়কে মাথাতেই নেন না এই সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি।

একের পর এক গান গাইছেন। আর আলোচনাতেও থাকছেন সেভাবেই। তবে হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়েন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আলম। এরপর নানা ধরনের গান, গেয়ে অবশেষে গাইলেন হিন্দি গান। তবে এক শ্রেণির নেটিজেনরা অবশ্য হিরো আলমকে ছেড়ে দেননি।

সোশ্যাল মিডিয়ায় মন্তব্য দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছেন। বলা যায় মন্তব্য ছুঁড়ে তোপের মুখে ফেলেছিলেন হিরো আলমকে। হিরো আলম তার স্বভাবমতোই ফের কাজ করলেন। এবার গান তো গাইলেন আর গানের সঙ্গে মডেল হলেন নিজেই। অর্থাৎ নিজে গায়ক নিজেই মডেল। কে কি বলছে সেসব তিনি শুনছেন না। গানের নাম 'কিছু কথা আছে তোমার সাথে' হিরো আলম ওরফে আশরাফুল আলমের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন সম্ভাবনাময়ী গায়িকা নাজু। আর গানে হিরো আলমের সঙ্গে মডেল হয়েছেন নিয়মিত মুখ নুসরাত।

আলম বলেন, 'এক কথায় বলতে গেলে গানটি করেছি আমার মন চেয়েছে বলেই। আমি চিন্তা করেছি নিজের গানে এবার নিজেই মডেল হবো। আমি তো কারো কাছে যাচ্ছি। আমি গেয়েছি, অভিনয় করেছি আমি টেলিভিশনের দরজায় দরজায় যাচ্ছি না। আমার চ্যানেল আছে সেখানে ছাড়ছি, যার ইচ্ছা হয় দেখবে, যার ইচ্ছা হয় না দেখবে না। এতে সমালোচনার কি আছে? আমি তো কাউকে জোর করছি না।'

এর আগে হিরো আলম এক ভিডিওতে বলেন, ‘আমি কোনো গায়ক না, শিল্পী না। আমি ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারও পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না!’

গান গাইতে গিয়ে ভুলভ্রান্তি হলে সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বানও জানান হিরো আলম। এরপর তিনি উর্দুসহ আরও অন্য ভাষায় গান গাইবেন বলেও জানান আশরাফুল আলম।

আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন। এরপরে নানাভাবেই আলোচিত এই সোশ্যাল সেলেব। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টকশো কথা বলার সুযোগ পান। এভাবেই নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা