বিনোদন

স্ত্রীকে নির্যাতনের মামলায় ইমনের বিরুদ্ধে চার্জশিট

বিনোদন ডেস্ক: ১০ লাখ টাকা যৌতুক না দেয়ায় নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

শুক্রবার (১ জানুয়ারি) সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশের পরিদর্শক তাহমিনা আক্তার তৃণা গত ২৬ নভেম্বর ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।

গত ১৫ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি চার্জশিটটি দেখেন। পরবর্তী বিচারের জন্য মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এ বদলির আদেশ দেয়া হয়েছে।

অভিযোপত্রে উল্লেখ করা হয়েছে, ইমন তার স্ত্রী রিদিতা রেজার কাছে যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। আর তা দিতে অস্বীকার করলে স্ত্রীকে মারপিট করে বাসা থেকে বের করে দেন তিনি।

চার্জশিটে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘আসামি শওকত আলী ইমন একজন যৌতুক লোভী ও মারমুখী লোক। গত ২৭ ফেব্রুয়ারি ইসলামী শরিয়াহ মোতাবেক রিদিতা রেজাকে বিবাহ করেন তিনি। বিবাহের পর থেকে আসামি ইমন তার স্ত্রী রিদিতা রেজার নিকট যৌতুক দাবি করে তাকে মারপিট ও মানসিক নির্যাতন করে আসছে বলে প্রাথমিক তদন্তে প্রকাশ পায়।’

তিনি আরও বলেন, ‘তার ধারাবাহিকতায় গত ৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে আসামি ইমন তার বাসা রমনা থানাধীন ইস্কাটন গার্ডেনের বাসায় পুনরায় বাদিনীর নিকট যৌতুক হিসেবে দশ লাখ টাকা দাবি করেন। রিদিতা রেজা যৌতুক দিতে অস্বীকার করলে আসামি ইমন তার স্ত্রীকে মারপিট করে বাসা থেকে বের করে দেন।’

এর আগে গত ২০ সেপ্টেম্বর রিদিতা রেজা বাদী হয়ে রমনা যৌতুকের জন্য মারধরের ঘটনায় রমনা থানায় স্বামী শওকত আলী ইমনের নামে একটি মামলা করেন।

গত ২৫ সেপ্টেম্বর শওকত আলী ইমনকে স্ত্রী রিদিতা রেজার করা নারী নির্যাতন মামলায় ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করে রাজধানীর রমনা থানা পুলিশ। পরের দিন (২৫ সেপ্টেম্বর) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর ১ অক্টোবর ইমনের আইনজীবী ঢাকা মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি ছিল তার তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ২০১২ সালের ৬ ডিসেম্বর তিথি কবির নামে এক নৃত্যশিল্পীকে বিয়ে করেছিলেন।

তিথির সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগে সাবেক স্ত্রী তিথি রমনা থানায় একটি মামলা করেন। ওই মামলায় ২০১৪ সালের আগস্ট মাসে গ্রেপ্তার হয়ে শওকত আলী ইমন কারাগারে ছিলেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা