বিনোদন

অ্যাকশন দৃশ্যের শুটে গুরুতর আহত জন আব্রাহাম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা জন আব্রাহাম তার নতুন ছবি ‘সত্যমেব জয়তে পার্ট টু’র শুটিংয়ের মাঝে গুরুতর আহত হয়েছেন। আহত হওয়ার পরপরই জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার আহত হওয়ার খবর পেয়েই খোঁজ নিতে হাসপাতালের বাইরে নামে অগণিত মানুষের ঢল।

খবরে বলা হয়, পরিচালক মিলাপ জাভেরির আগামী প্রোজেক্ট ‘সত্যমেব জয়তে পার্ট টু’-এর জন্য সম্প্রতি বারানসিতে উড়ে গিয়েছিলেন জন আব্রাহাম। সেখানে গিয়ে প্রথম দিনের শুটিংয়েই আহত হন অভিনেতা।

এদিন শুটিং চলছিল চেত সিং ফোর্টে। সেখানে সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুট করার কথা ছিল জনের। আর তা করতে গিয়েই ডান হাতে গুরুতর চোট পান তিনি। এরপর অবস্থা বেগতিক দেখে আর বিন্দুমাত্র দেরি করেননি ক্রিউ মেম্বাররা। সাথে সাথে তাকে চেতপুরেরই এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বারনসির ওই হাসপাতালেই চিকিৎসা চলছে জনের।

উল্লেখ্য, ‘সত্যমেব জয়তে’র সিকুয়েলে জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দিব্যা খোসলা কুমার, অনুপ সোনি, হর্ষ ছায়া-সহ আরও বেশ কয়েকজন অভিনেতা। বারানসির আগে লখনৌতে এই ছবির শুটিং হয়েছিল।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা