ছবি-সংগৃহীত
বিনোদন

রাশিয়ায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’

বিনোদন ডেস্ক: আগামী ১৩ জুলাই রাশিয়ার তিন হাজারেরও বেশি পর্দায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’ সিনেমার ডাব করা সংস্করণ। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতি থেকে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন: খুব জলদি ফিরে এসো

চলতি বছরের শুরুটা ছিল বলিউডের জন্য দুর্দান্ত একটি অধ্যায়। ধুকতে থাকা বক্স অফিসকে চাঙ্গা করে তোলে শাহরুখ অভিনীত ‘পাঠান’। চার বছর পর মুখ্য চরিত্রে পর্দায় ফিরেই ঝড় তোলেন কিং খান। এবার ছবিটি ডাবিং করে রাশিয়া ও কমনওয়েলথের দেশগুলো যেমন আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তানে মুক্তির জন্য তৈরি।

অন্যদিকে, ১৯৭১ সালের পর এই প্রথম কোনো বলিউড ছবি বাংলাদেশে মুক্তি পেল। তাই ‘পাঠান’ নিয়ে বাংলাদেশি দর্শকের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। বলাই বাহুল্য দুর্দান্ত ব্যবসা করে এই ছবি। প্রথম দিনেই বাংলাদেশের টাকায় ২৫ লাখ আয় করে ‘পাঠান’। যা ভারতীয় মুদ্রায় ১৯ লাখের কিছু বেশি।

ভারতের গণ্ডি পেরিয়ে মোট উনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলেছে ‘পাঠান’। যার মধ্যে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং তানজানিয়া।

আরও পড়ুন: উত্তাপ ছড়াচ্ছেন সানি লিওন

এছাড়া জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ২২ মার্চ থেকে স্ট্রিমিং শুরু হয়েছে এই ছবির। ছবির একাধিক ডিলিট করা দৃশ্যও দেখা গেছে এখানে।

উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ভারতে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে। হিন্দি সিনেমার নিরিখে এটি সর্বকালের সর্বাধিক ব্যবসা করা ছবি। মুখ্য চরিত্রে শাহরুখ খান ছাড়া আরও অভিনয় করেন জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। এই ছবিতে টাইগার চরিত্রে ক্যামিও করেন সালমান খান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা