বিনোদন

‘দ্য ব্যাটেল অব ভীমা কোরেগাঁও’ সিনেমায় সানি লিওন

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। আইটেম গানে দর্শক মাতালেও ধীরে ধীরে সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। এবার গুপ্তচর হয়ে পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী।ঐতিহাসিক ঘরানার ‘দ্য ব্যাটেল অব ভীমা কোরেগাঁও’ সিনেমায় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন সানি লিওন।

এই সিনেমাতে ১৭৯৫ থেকে ১৮১৮ সাল পর্যন্ত সময়ের গল্প তুলে ধরা হবে। শুক্রবার (১১ ডিসেম্বর) সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। এতে সানিকে একটি মারাঠি গানে নাচতে দেখা যায়। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।‘দ্য ব্যাটেল অব ভীমা কোরেগাঁও’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন অভিনেতা অর্জুন রামপাল।

একজন দলিত যোদ্ধার ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমটিতে দক্ষিণী অভিনেত্রী দিগঙ্গনা সুরিয়াবংশীও অভিনয় করছেন।‘দ্য ব্যাটেল অব ভীমা কোরেগাঁও’ পরিচালনা ও প্রযোজনা করছেন রমেশ থেটে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষের দিকে এটি মুক্তি পাবে।

করোনা মহামারির শুরুর দিকে ভারতে ছিলেন সানি। পরবর্তী সময়ে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও সন্তানদের নিয়ে লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। কিছুদিন আগে ভারতে ফিরেছেন এই অভিনেত্রী।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা