বিনোদন

এবার করোনায় আক্রান্ত নুসরাত

বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্তের মিছিল শোবিজে দিন দিন বেড়েই চলছে। শনিবার (১২ডিসেম্বর) দুপুরে জানা গেছে অভিনেতা আরিফিন শুভ করোনায় আক্রান্ত হয়েছেন। এবার খবর এলো করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া কাজ করছিলেন ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে। সিনেমাটির পরিচালক শিহাব শাহীন। সেখানেই করোনায় আক্রান্ত হন ফারিয়া, এমনটাই মনে করছেন তিনি। নুসরাত ফারিয়া বলেন, ‘জ্বর ও ঠান্ডা দেখা দিলে করোনা টেস্ট করাই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু শরীরিক কোনো জটিলতা নেই। দোয়া চাই সবার কাছে।’

এদিকে শিহাব শাহীন বলেন, ‘গত ৭ ডিসেম্বর থেকে আমি জ্বরে আক্রান্ত। ধীরে ধীরে আমার স্বাদ-ঘ্রাণ শক্তি চলে যায়। করোনা টেস্ট করাইনি। ধারণা করছি করোনা পজিটিভ আমার। সেজন্যই বাসায় আইসোলেশনে রয়েছি। গত ৯ তারিখ আমরা সর্বশেষ শুটিং করি। আজ থেকে আবার শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু এখন করোনার জন্য শুটিং বন্ধ রেখেছি।’

শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া অভিনয় করছেন অপূর্ব’র বিপরীতে। এটি ভারতীয় একটি ওয়েব প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা