বিনোদন

নিক প্রিয়াঙ্কার তুমুল ঝগড়া

বিনোদন ডেস্ক : বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ঝগড়ায় মেতেছেন তার স্বামী নিক জোনাসের সঙ্গে। হঠাৎ কেন অশান্তির আগুন লাগলো তাদের সুখের সংসারে? বেশ তো দিব্যি ছিলেন দুজনে। গত ১ ডিসেম্বর রোমান্টিক শুভেচ্ছাবার্তা দিয়েছেন একে অন্যকে। তাদের দ্বিতীয় বিয়ে বার্ষিকী উপলক্ষে। খবরটা বেশ মজা করেই পরিবেশন করেছে কলকাতাভিত্তিক গণমাধ্যম এবিপি আনন্দ। তারা বলছে প্রিয়াঙ্কা তুমুল ঝগড়া করেছেন নিকের সঙ্গে।

দুশ্চিন্তা করার মতো আসলে হয়নি কিছুই! প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত রয়েছেন হলিউডি ছবি ‘টেক্সট ফর ইউ’র শুটিংয়ে। সে সিনেমায় ছোট একটি দৃশ্যে দেখা যাবে নিক জোনাসকেও। লন্ডনে হচ্ছে এর শুটিং। সেখানে একটি ট্যাক্সির মধ্যে এ দম্পতিকে শুটিং করতেও দেখা গিয়েছে।

এবিপি আনন্দ বলছে, দুজনের মধ্যে অশান্তির একটি দৃশ্যের শুটিং চলছিল তখন। প্রিয়াঙ্কা গালাগালি করে নিককে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছিলেন। নিককে দেখা গেল গাড়ির দরজা খুলে বের হয়ে যেতে।

এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন জিন স্ট্রাসে। পরিচালনাও করছেন তিনি। সোফি ক্রামারের উপন্যাসের ভিত্তিতে তৈরি জার্মান ছবি ‘এসএমএস ফর ডিচ’র ইংরেজি রিমেক হতে যাচ্ছে এটি। নিক-প্রিয়াঙ্কার মিউজিক ভিডিওর পর তাদের ভক্তরা বড় পর্দায় সিনেমাটি দেখার প্রতীক্ষা করছেন। আপাতত চলছে প্রচারণা। ওই ঝগড়ার ভিডিওটি প্রচারণার অংশ হিসেবেই সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এবং ভাইরাল হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা