বিনোদন

প্রেমের অনুভূতি নিয়ে যা জানালেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক : ‘নতুন বাড়িতে পা। টাটকা গন্ধ, নতুন আনাচকানাচ, জানালার বাইরের নতুন দৃশ্য। এগুলো এতটাই ভালো লাগে যে সারাক্ষণ একটা ভয় হয়, যদি দরজায় এসে কেউ টোকা মেরে বলে, একটা ভুল হয়ে গেছে, এই বাড়িটা আপনার নয়। দয়া করে আপনি বেরিয়ে পড়ুন। প্রেমে পড়লে ঠিক এরকম অনুভূতিই হয় মনের ভেতরে।’

সুইডিশ লেখক ফ্রেডরিক ব্যাকম্যানের উপন্যাস ‘আ ম্যান কলড ওভ’-এর থেকে একটি পরিচ্ছেদ তুলে ইনস্টাগ্রামে এভাবেই পোস্ট করলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। বহুদিন পরে তিনি প্রেমের অনুভূতি নিয়ে কথা বললেন। শুধু তাই নয়, সঙ্গে নিজের একটি ছবিও দিলেন। বালিশে মাথা রেখে শুয়ে রয়েছেন স্বস্তিকা। স্নিগ্ধ লাগছে তাকে।

তবে স্বস্তিকার পোস্টটি এখানেই শেষ নয়। নতুন প্রেমের অনুভূতি থেকে পুরনো প্রেমের আমেজের কথাও বললেন অভিনেত্রী।

তিনি বলেন, বাড়ি পুরনো হয়ে গেলেও সেটি নিজেরই থাকে। তার প্রত্যেকটা খুঁতের সম্পর্কে জানা থাকে। যেমন আলমারিটা ঠিক কীভাবে খুললে বিকট আওয়াজ হবে না, সেটা আপনেই জানা যায়। দেয়াল থেকে পলতে খসে পড়ছে। মেঝের একটি টাইলস প্রায় ভাঙল বলে। এগুলো সেই গোপন কথা, যার সুবাদে বাড়িটাতে অধিকার জন্মায়।

এই পোস্টের মাধ্যমে নিজের অনুভূতির কথাই বলতে চেয়েছেন স্বস্তিকা। কারণ, তিনি তো একাধিক বার প্রেমে পড়েছেন, সেখান থেকে আবার বেরিয়েও এসেছেন। শেষবার তার সঙ্গে জুড়েছিল পরিচালক সৃজিত মুখার্জীর নাম। বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। কিন্তু সৃজিতের সঙ্গে এখন সংসার করছেন বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলা রশীদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা