বিনোদন

শাকিবের ‘নবাব এলএলবি’ মুক্তি পাচ্ছে ১৬ ডিসেম্বর 

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘নবাব এলএলবি’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর। বাংলাদেশি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আই থিয়েটারে বিজয় দিবসের সন্ধ্যা থেকে সিনেমাটি দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আই থিয়েটারের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ফিল্ম আরকাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নন্দিত অভিনেতা তারিক আনাম খান, তার স্ত্রী অভিনেত্রী নিমা রহমান, পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক অনন্য মামুন, আই থিয়েটারের চেয়ারম্যান আজমত রহমান, চিত্রনায়িকা ববি ও পূজা চেরিসহ অনেকে।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, আই থিয়েটারের যাত্রার মাধ্যমে চলচ্চিত্রের নতুন দুয়ার উন্মোচিত হলো। সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অনলাইন বা ওটিটি প্ল্যাটফর্মের কারণে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা থেকে যে মুক্তি হয়ে যাবো বিষয়টা এমন নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে আগে ১২শ’র বেশি সিনেমা হল ছিল, যেটা কমতে কমতে দেড়শ’তে নেমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৪টি জেলায় ৬৪টি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে, যেখানে প্রতিটিতে একটি করে সিনেপ্লেক্স থাকবে। এছাড়া সিনেমা নির্মাণের জন্য খুব স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য সরকার কাজ করছে। আশা করছি খুব শিগগিরই তা কার্যকর হবে।

অনুষ্ঠানের নির্মাতা অনন্য মামুন বলেন, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে আই থিয়েটারের যাত্রা শুরু হলো। এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। আমরা এই প্ল্যাটফর্মে ‘নবাব এলএলবি’ মুক্তি দিচ্ছি ১৬ ডিসেম্বর। এছাড়া কেউ যদি চান তার সিনেমা আমাদের প্ল্যাটফর্মে চুক্তি সাপেক্ষে মুক্তি দিতে পারবেন।

অনুষ্ঠানে ‘নবাব এলএলবি’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও উপস্থিত ছিলেন না সিনেমাটির নায়ক শাকিব খান, নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।

‘নবাব এলএলবি’ ছাড়াও মামুন পরিচালিত ‘মেকআপ’ ও ‘সাইকো’ সিনেমাও আই থিয়েটারে মুক্তি পাবে বলে জানান তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা