বিনোদন

অবশেষে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’

বিনোদন ডেস্ক : অবশেষে বড়পর্দায় মুক্তি পাচ্ছে গাল গাদোত অভিনীত প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। এর আগে করোনা পরিস্থিতির কারণে বার বার মুক্তির তারিখ পিছিয়ে যায় সিনেমাটির।

হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানায়, আগামী ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। তবে ভারতবর্ষে সিনেমাটি আসবে ২৫ ডিসেম্বর। এর আগে চলিতি বছরের ৫ জুন এবং পরবর্তীতে পিছিয়ে ২ অক্টোবর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আবারও বাড়ে প্রতীক্ষা।

সুপারহিরো চরিত্রে গাল গাদোত অভিষেক করেন ২০১৬ সালের ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান’ সিনেমায়। এর পরের বছরই এককভাবে আবির্ভূত হন ‘ওয়ান্ডার ওম্যান’ হিসেবে। সমালোচকদের কাছে এবং বাণিজ্যিকভাবেও দারুণ সাফল্য পায় সিনেমাটি।

‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ক্রিস্টেন উইগ এবং ক্রিস পাইন। সিনেমাটি পরিচালনা করেছেন প্যাটি জেনকিন্স। ২০১৭ সালের ব্লকবাস্টার ‘ওয়ান্ডার ওম্যান’ সিনেমাটিও তিনিই পরিচালনা করেছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা