বলিউডকে পেছনে ফেলে অস্কারে যাচ্ছে মালয়ালম ছবি ‘জাল্লুকাট্টি’
বিনোদন

বলিউডকে পেছনে ফেলে অস্কারে যাচ্ছে মালয়ালম ছবি ‘জাল্লুকাট্টি’

বিনোদন ডেস্ক : ৯৩তম অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির জন্য এ বছর ভারত থেকে পাঠানো হচ্ছে ভিন্ন ভাষার নতুন ছবি। ভারতের অস্কার মনোনয়ন বোর্ড কমিটি ২৭টি ছবিকে শর্ট লিস্ট করে আলোচনা, পর্যালোচনা ও ভোটাভুটি করে মালয়ালম ভাষার ‘জাল্লুকাট্টি’ ছবিটিকে ভারত থেকে অফিশিয়ালি অস্কারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

দ্য ইকোনমিক টাইম, ফার্স্ট পোস্ট, টাইমস অব ইন্ডিয়া, মুম্বাই মিররসসহ অসংখ্য ভারতীয় গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে এই খবর।

নারী পাইলটের ওপর বায়োপিক ‘গুঞ্জন সাক্সেনা’, এসিডে আক্রান্ত নারীর জীবনের ওপর নির্মিত ‘ছপাক’, ম্যাথ জিনিয়াসের বায়োপিক ‘শকুন্তলা দেবী’, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত আরেকটি বায়োপিক ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, বৃদ্ধ নারীর জীবনের ভিন্ন গল্প ‘গুলাবো সিতাবো’, ‘চেক পোস্ট’, ‘সিরিয়াস মেন’, ‘ভোসলে’, ‘দ্য ডিসাইপল’-এর মতো প্রশংসিত ছবিকে পেছনে ফেলে অস্কার মনোনয়নের দৌড়ে জিতল ‘‘জাল্লুকাট্টি’’। ষাঁড়ের লড়াইয়ের ওপর লেখক এস হরীশের লেখা ছোট গল্প ‘মাওইস্ট’।

এর ওপর ভিত্তি করেই ছবিটি পরিচালনা করেছেন লিজো জোস পেল্লিসারি। এন্টনি ভার্গিজ, চেম্বন বিনোদ জোস, সবুমন আবদুসামাদ এবং শান্তি বলচন্দ্রন ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া জুরিবোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাল্লুকাট্টি’ আঞ্চলিক ভাষার ছবি, ছোট্ট গ্রামের গল্প। কিন্তু গল্পটা যেকোনো দেশের, যেকোনো ভাষার, যেকোনো বর্ণের, ধর্মের। সবচেয়ে বড় কথা, যেকোনো সময়ের মানুষের কাছে সমান প্রাসঙ্গিক, একই অর্থ নিয়ে উপস্থিত। বার্তাটা অত্যন্ত আদিম আর মৌলিক। এই সিনেমার এই আন্তর্জাতিকতা আর তা উপস্থাপনায় পরিচালকের মুনশিয়ানা অত্যন্ত প্রশংসনীয়। কেননা, এটা মানুষের আত্মবিধ্বংসী অধঃপতনের গল্প।

২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ‘জাল্লুকাট্টি’ বিটি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। ২৪তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয় ছবিটি। ৫০তম ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পান এই ছবির পরিচালক। ২০১৯ সালের ৪ অক্টোবরে ভারতের কেরালায় মুক্তি পায় ছবিটি।

৯২তম অস্কারে ভারত থেকে জোয়া আখতার পরিচালিত ‘গাল্লি ব’ ছবিটি পাঠানো হয়। ভারত থেকে এখন পর্যন্ত কেবল ‘মাদার ইন্ডিয়া’ (১৯৫৭), ‘সালাম বোম্বাই!’ (১৯৮৮) আর ‘লগান’ (২০০১), এই তিন ছবি অস্কারের মনোনয়নের জন্য শর্ট লিস্টেড হয়েছিল। ৯৩তম অস্কার অনুষ্ঠিত হবে ২০২১ সালের ২৫ এপ্রিল।

সান নিউজ/এসএ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা