বিনোদন

আমি সরকারের কাছে ২৫ লাখ টাকা পাই : টোকন ঠাকুর

বিনোদন ডেস্ক : সরকারি অনুদানে নির্মাণাধীন কাঁটা সিনেমার পরিচালক টোকন ঠাকুরের বিরুদ্ধে করা সার্টিফিকেট মামলায় তথ্য মন্ত্রণালয় সিনেমাটি নির্মাণের সর্বশেষ পরিস্থিতি এক মাসেও আদালতকে জানাতে পারেনি।কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর সেদিন সাংবাদিকেদের বলেছিলেন “সরকার নয়, বরং আমিই বৈধভাবে সরকারের কাছে ২৫ লাখ টাকা পাই। যার অর্ধেক অংশ পেলেও ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে পারতাম। তা না পাওয়ায় টাকা সংগ্রহরে চাপ আমার থেকেই যচ্ছে।”

সোমবার নির্মাতা টোকন ঠাকুরের হাজিরার দিনে নির্বাহী হাকিম মো. সাইফুল ইসলাম রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, সিনেমার অগ্রগতি নিয়ে প্রতিবেদন এখনও জমা পড়েনি কেন। তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল্লাহ সিদ্দিক বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তার বাবা অসুস্থ থাকায় তিনি প্রতিবেদন তৈরি করতে পারেননি। বিচারক তখন জিজ্ঞাসা করেন, ওই কর্মকর্তার বাবা একমাস ধরেই অসুস্থ কি না।

আর টোকন ঠাকুরকে বিচারক বলেন, সিনেমা তৈরির কাজ শেষ করার পাশাপাশি তিনি যেন নিয়মিত হাজিরা দেন। “আপনাদের মত সৃজনশীল লোকের কাছ থেকে এ রকম প্রত্যাশা করি নাই। আপনার সিনেমা শেষ করতে কী পরিমাণ সময় লাগবে।”

উত্তরে টোকন বলেন, “এডিটিং চলছে। এরপর ডাবিং, সাউন্ড, আবহ সঙ্গীত, গান রেকর্ডিং, কালার কারেকশন ও এনিমেশন করার পর আমি ছবিটি সেন্সর বোর্ডে জমা দেব। বিচার বিভাগের সবাইকে দেখানোর জন্য একটি বিশেষ প্রদর্শনী করব। আমি সিনেমার শতভাগ ফুটেজ গত বছরের শেষ দিকে মন্ত্রণালয়ে জমা দিয়েছি এবং তা আদালতেও জমা দেওয়া হয়েছে।”

টোকন জানান, তিন দিন আগে তার বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সে কারণে তাকে ঝিনাইদহের ক্লিনিক থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। ‘কাঁটা’ চলচ্চিত্রের নির্মাতা টোকন ঠাকুর‘কাঁটা’ চলচ্চিত্রের নির্মাতা টোকন ঠাকুরআদালতে হাজিরা দেওয়ার জন্য তিনি রোববার রাতে ফরিদপুর থেকে ঢাকায় আসেন এবং সকালে আদালতে উপস্থিত হন। শুনানি শেষে আদালত থেকেই আবার ফরিদপুরে যাবেন।

কথা সাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প ‘কাঁটা’ অবলম্বনে একই শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিলেন টোকন ঠাকুর। অনুদানের অর্থ গ্রহণের নয় মাসের মধ্যে ছবি মুক্তি দেওয়ার নিয়ম থাকলেও আট বছরেও তা সম্পন্ন করতে পারেননি তিনি।

ছবি নির্মাণ শেষ করতে কিংবা অর্থ ফেরত চেয়ে একাধিকবার তাকে চিঠি পাঠিয়েও কোনও উত্তর না পাওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা দায়ের করে তথ্য মন্ত্রণালয়। ওই মামলায় গত মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানায় গত ২৫ অক্টোবর ঢাকার কাঁটাবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় টোকন ঠাকুরকে। পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাকে জামিন দেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা