বিনোদন

পোপের লাইকে স্বর্গে যাওয়ার স্বপ্ন মডেলের

বিনোদন ডেস্ক : ব্রাজিলের এক মডেলের অর্ধনগ্ন ছবিতে পোপ ফ্রান্সিসের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়ার ঘটনায় তোলপার শুরু হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ভ্যাটিকান। অন্যদিকে ছবিতে পোপের লাইক পেয়েই স্বর্গে যাওয়ার স্বপ্নে বিভোর ওই মডেল।

নাতালিয়া গ্যারিবোত্তো নামের ওই মডেলের স্বল্পবসনা ছবিতে পোপের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে কখন লাইক দেওয়া হয়েছে তা পরিষ্কার নয়। লাইক দেওয়ার পরে ছবিটি আনলাইক করা হয়। তবে গত ১৩ নভেম্বর পর্যন্ত মডেলের ওই পোস্টে পোপের লাইক দৃশ্যমান ছিল।

নাতালিয়ার ম্যানেজম্যান্ট কোম্পানি কোওয়াই কো পোপের লাইক দেওয়া ছবিটি ব্যাপকভাবে প্রচার করেছে। তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও কয়েক বার শেয়ার দেওয়া হয়েছে ছবিটি। কোওয়াই কোর দাবি, তারা পোপের কাছ থেকে অফিসিয়ালি আশীর্বাদ পেয়েছে।

এ ঘটনায় নাতালিয়া উচ্ছ্বছিত প্রতিক্রিয়া জানিয়েছেন নাতালিয়া। টুইটারে তিনি বলেছেন, এবার অন্তত আমি স্বর্গে যাব।

অন্যদিকে ছবিতে কিভাবে লাইক দেওয়ার ঘটনাটি ঘটেছে তা অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ভ্যাটিকানের এক মুখপাত্র ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে বলেন, পোপের লাইক দেওয়ার বিষয়টি আমরা চাইলেই এড়িয়ে যেতে পারতাম। কিন্তু এটা কিভাবে হলো তার ব্যাখ্যা জানা আমাদের দরকার। এ কারণে তদন্ত করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা