বিনোদন

 ভিকির নায়িকা বিশ্বসুন্দরী মানসী

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো নির্মাতা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের একটি কমেডি ঘরানার সিনেমায় একসঙ্গে জুটি বাঁধছেন ভিকি কৌশল এবং সাবেক বিশ্বসুন্দরী মানসী চিল্লার। ইতিমধ্যে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

ভারতের একটি জাতীয় দৈনিক তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে, এখনো নাম না প্রকাশ করা কমেডি ঘরানার এই সিনেমাটির শুটিং শুরু হয়েছে মুম্বাইয়ে। প্রায় ১৮ দিন এখানে কাজ করবে ছবিটির টিম।

যদিও কথা ছিল সিনেমার শুটিং শুরু হবে যশরাজ ফিল্মসের নিজস্ব স্টুডিওতে। তবে দুদিন আগেই বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু হওয়ায় তা আর হয়ে ওঠেনি।

এ সিনেমার গল্প সম্পর্কে জানা গেছে, কমেডি আমেজের সিনেমা হলেও থাকবে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ। এছাড়াও এ সিনেমায় ভারতের নানা সংস্কৃতি এবং একান্নবর্তী পরিবারের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরা হবে।

প্রসঙ্গত, চলতি বছর অনেকগুলো বড় বাজেটের সিনেমা নিয়ে কাজ করছে যশরাজ ফিল্মস। ভারতের জনপ্রিয় এই নির্মাতা প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষে বেশকিছু বড় তারকাকে দলে ভিড়িয়েছে তারা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা