বিনোদন

জন্মদিনে পার্টি করবেন না সালমান

বিনোদন ডেস্ক : খবরটি বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলো বলিউডে। সম্প্রতি সালমান খানের গাড়ির চালক ও গৃহপরিচারিকা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের সংস্পর্শে থাকায় সালমান ও তার পরিবারের সদস্যরা আইসোলেশনে রয়েছেন। তাদের করোনা হয়েছে কিনা তাও পরীক্ষা করা হয়েছে।

সেখানে সবারই করোনা নেগেটিভ এসেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে। এই খবরটি স্বস্তি দিয়েছে সালমান ভক্তদের।

এদিকে জানা গেল, প্রতিবারের মতো এবার জন্মদিন নিয়ে কোনো আয়োজন করবেন না যেখানে লোক সমাগমের সম্ভাবনা রয়েছে। প্যানভেলের ফার্ম হাউসে জন্মদিন নিয়ে নানা আয়োজন করেন বলিউডের ভাইজান। তবে তার ঘনিষ্ঠ এক বন্ধু ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, করোনার কারণে চলতি বছর কোনো পার্টি আয়োজন করবেন না সালমান।

২৭ ডিসেম্বর তার জন্মদিনে থাকছে না কোনো আয়োজনই। শুধু পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটবেন। যেমনটা হয়েছে দিন কয়েক আগে সালমানের বাবা-মায়ের বিবাহবার্ষিকীর আয়োজন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা