বিনোদন

‘উই ক্যান বি হিরোস’ টিজার: প্রিয়াঙ্কা চোপড়া বনাম সুপারকিডস

বিনোদন ডেস্ক : হলিউড সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া নতুন নয়। বলিউড পেরিয়ে হলিউডেও তিনি এখন নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি সামাজিকমাধ্যমে শিশুতোষ ‘উই ক্যান বি হিরোস’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার ফার্স্ট লুক প্রকাশ করেন অভিনেত্রী নিজেই। এবার সিনেমাটির টিজারেও ধরা দিলেন ‘দেশি গার্ল’।

শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত টিজারে প্রিয়াঙ্কা এক ঝলকেই বাজিমাত করেছেন। রবার্ট রড্রিগেজ নির্মিত সিনেমাতে দারুণভাবে ধরা দিয়েছেন তিনি। একদল শিশু তাদের মা-বাবা ও পৃথিবীকে অ্যালিয়েনদের আক্রমণ থেকে রক্ষা করার সংগ্রাম করবে সিনেমাটিতে।

টিজারের শুরুতেই দেখা যায় পেড্রো প্যাস্কালের সুপারহিরো চরিত্র ঘোষণা করছে, পৃথিবীতে ভিনগ্রহবাসীরা আগ্রাসন চালাচ্ছে। তাদের থামাতে হবে। কিন্তু কে থামাবে? অ্যালিয়েনরা সকল সুপারহিরোকে অপহরণ করে আটকে রেখেছে। এমন সময় প্রিয়াঙ্কা চোপড়া বাচ্চাদের ব্যঙ্গ করে বলেন, ‘তোমরা তো শিশু, তোমরা আবার কী করবে?’

কিন্তু বাচ্চারাই হলো নতুন প্রজন্মের নায়ক। ক্ষণিক পরেই দেখা যায় শার্কবয় ও লাভাগার্লের কন্যা গাপ্পি ও অন্য শিশুরা তাদের অতিমানবিক শক্তি দিয়ে অ্যালিয়েনদের পরাস্ত করছে।

টিজারটি সামাজিকমাধ্যমে শেয়ার করে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‍সিনেমটিতে শুটিং করার সময় আমার সবচেয়ে দারুণ সময় কেটেছে। বিশেষত রবার্ট রড্রিগেজ ও বিস্ময়কর শিশুগুলোর সঙ্গে। তাদের নেমেসিস হিসেবে অভিনয় করতে ভালো লেগেছে। কে জিতবে বলে আপনারা মনে করেন, ওরা নাকি আমি?’

‘উই ক্যান বি হিরোস’ সিনেমাটি ইংরেজি নববর্ষের দিনে (১ জানুয়ারি, ২০২১) ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা