বিনোদন

কমেডিয়ান ভারতী সিং স্বামীসহ আটক

বিনোদন ডেস্ক : ভারতীয় কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়াকে আটক করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

শনিবার (২১ নভেম্বর) ভারতী ও হার্ষ দম্পতির মুম্বাইয়ের ফ্ল্যাটে অভিযান চালান এনসিবি কর্মকর্তারা। এরপর অল্প পরিমাণে গাঁজা উদ্ধার করেন। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই তথ্যটি জানিয়েছে।

এনসিবি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীদের কাছে ভারতী ও তার স্বামীর নাম শুনে অভিযান চালানো হয়।

এনসিবি মুম্বাই অঞ্চলের প্রধান সমীর ওয়াংখেড়ে বলেন, ‘মাদক দ্রব্য উদ্ধার হওয়ায় ভারতী ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এনসিবি।’

একটি ভিডিওতে দেখা যায়, এনসিবি কর্মকর্তাদের সঙ্গে একটি সাদা গাড়িতে যান হার্ষ। অন্যদিকে, লাল রঙের মার্সিডিজে চড়ে বাড়ি থেকে রওনা হন ভারতী।

‘দ্য কপিল শর্মা শো’-এর জন্য বিশেষভাবে পরিচিত ভারতী। এছাড়া ‘ঝালাক দিখলা যা’, ‘নাচ বালিয়ে’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে দেখা গেছে তাকে। ২০১৭ সালে ৩ ডিসেম্বর বিয়ে করেন ভারতী ও হার্ষ। সনি টিভির ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ রিয়েলিটি শোয়ের সঞ্চালকের দায়িত্ব পালন করছেন তারা।

সম্প্রতি অভিনেতা অর্জুন রামপালের বাড়িতেও অভিযান চালায় এনসিবি। পাশাপাশি অর্জুনকে ছয় ও তার প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে তারা। সংবাদ সংস্থাকে অর্জুন জানান, তিনি নারকোটিক্স কর্মকর্তাদের সবরকম সহযোগিতা করছেন। মাদকের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে মাদকের ব্যবহার নিয়ে তদন্ত শুরু করে এনসিবি। এর আগে এই ঘটনায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। বেশ কিছুদিন জেল হেফাজতে থাকার পর বর্তমানে জামিনে মুক্ত আছেন তিনি। এছাড়া বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলী খান, রাকুল প্রীত সিংকে মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা